নেইমার ইস্যুতে আবেগ দ্বারা প্রভাবিত হবেন না আনচেলত্তি
ফিফা বিশ্বকাপকে সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করেছে ব্রাজিল। কার্লো আনচেলত্তির দলে ঠাঁই হয়েছে নেইমারের। আগামী সোমবার ঘোষণা করা হবে চূড়ান্ত স্কোয়াড। তবে সেই দলে নেইমারের জায়গা হওয়া নিয়ে এখনও অনিশ্চয়তা বিদ্যমান। চোট ও আশানুরূপ পারফরম্যান্স করতে না পারায় ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমারের ভবিষ্যত এখনও রয়েছে অনিশ্চতায়। পুরো ব্রাজিলজুড়ে বিশ্বকাপের চূড়ান্ত দল কেমন হবে, ও সেই দলে নেইমার থাকবেন কিনা — এই দুটো প্রশ্নই সবচেয়ে বেশি। তবে কোচ আনচেলত্তি নেইমারে দলে নেওয়ার ক্ষেত্রে আবেগের চেয়ে বাস্তবতাকে বেশি অগ্রাধিকার দেওয়ার পক্ষে। বার্তা সংস্থা রয়টার্সকে গতকাল মঙ্গলবার দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, ‘দল নির্বাচনের সময় অনেক কিছু মাথায় রাখতে হয়। যে প্রতিভা নেইমার দেখিয়েছেন, তাতে এ দেশের জন্য তিনি অবশ্যই একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। কিন্তু তিনি বেশ কিছু সমস্যায় ভুগেছেন এবং ফেরার জন্য কঠোর পরিশ্রম করছেন। ইদানীং তার খেলায় উন্নতি হয়েছে এবং নিয়মিত খেলছেনও। তবে সিদ্ধান্ত নেওয়াটা আমার জন্য মোটেও সহজ নয়। আমাদের খুব সতর্কভাবে এর ভালো-মন্দ দিকগুলো খতিয়ে দেখতে হবে।’ পেশাদার ক্যারিয়ারে অভিজ্ঞ এই কোচ অ
ফিফা বিশ্বকাপকে সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করেছে ব্রাজিল। কার্লো আনচেলত্তির দলে ঠাঁই হয়েছে নেইমারের। আগামী সোমবার ঘোষণা করা হবে চূড়ান্ত স্কোয়াড। তবে সেই দলে নেইমারের জায়গা হওয়া নিয়ে এখনও অনিশ্চয়তা বিদ্যমান।
চোট ও আশানুরূপ পারফরম্যান্স করতে না পারায় ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমারের ভবিষ্যত এখনও রয়েছে অনিশ্চতায়। পুরো ব্রাজিলজুড়ে বিশ্বকাপের চূড়ান্ত দল কেমন হবে, ও সেই দলে নেইমার থাকবেন কিনা — এই দুটো প্রশ্নই সবচেয়ে বেশি।
তবে কোচ আনচেলত্তি নেইমারে দলে নেওয়ার ক্ষেত্রে আবেগের চেয়ে বাস্তবতাকে বেশি অগ্রাধিকার দেওয়ার পক্ষে। বার্তা সংস্থা রয়টার্সকে গতকাল মঙ্গলবার দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, ‘দল নির্বাচনের সময় অনেক কিছু মাথায় রাখতে হয়। যে প্রতিভা নেইমার দেখিয়েছেন, তাতে এ দেশের জন্য তিনি অবশ্যই একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। কিন্তু তিনি বেশ কিছু সমস্যায় ভুগেছেন এবং ফেরার জন্য কঠোর পরিশ্রম করছেন। ইদানীং তার খেলায় উন্নতি হয়েছে এবং নিয়মিত খেলছেনও। তবে সিদ্ধান্ত নেওয়াটা আমার জন্য মোটেও সহজ নয়। আমাদের খুব সতর্কভাবে এর ভালো-মন্দ দিকগুলো খতিয়ে দেখতে হবে।’
পেশাদার ক্যারিয়ারে অভিজ্ঞ এই কোচ অসংখ্য সিদ্ধান্ত নিলেও এবারের মতো কঠিন পরিস্থিতিতে আগে কখনো পড়েছেন বলে মনে হয় না। দলের বর্তমান ও সাবেক খেলোয়াড়রা সরাসরি দাবি জানিয়েছেন নেইমারকে দলে নেওয়ার। সমর্থকদের একটা বড় অংশও নেইমারকে দলে চাচ্ছেন।
এই বিষয়ে আনচেলত্তি বলেন, ‘আমি খুব ভালো করেই জানি নেইমার কতটা জনপ্রিয়। শুধু সাধারণ মানুষই নন, সতীর্থদের কাছেও তিনি সমান প্রিয়। এটিও একটি বড় প্রভাবক। কারণ, নেইমারকে দলে নিলে কেমন পরিবেশ তৈরি হবে, তা মাথায় রাখতে হচ্ছে। এমন নয়, তাকে নিলে ড্রেসিংরুমে নেতিবাচক প্রভাব পড়বে। সে সবার খুব পছন্দের ও ভালোবাসার মানুষ।’
ভক্ত-সমর্থক ও সাবেক-বর্তমানদের নেইমারকে দলে নেওয়ার ব্যাপারে অনেক চাওয়া-পাওয়া থাকলেও সিদ্ধান্ত আনচেলত্তির একার। সেটি পরিষ্কার করে দিয়েছেন তিনি। তার ভাষায়, ‘নেইমারকে দলে রাখতে কেউ আমাকে চাপ দেয়নি। আমার পূর্ণ স্বাধীনতা আছে। আমি শতভাগ পেশাদারের জায়গা থেকেই সিদ্ধান্ত নেব। ফুটবলার হিসেবে নেইমার কেমন পারফর্ম করছেন, কেবল সেটিই বিবেচনায় নেওয়া হবে; অন্য কিছু নয়।’
বিশ্বকাপে ‘সি’ গ্রুপে ব্রাজিলের প্রতিদ্বন্দ্বী মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড।
আইএন
What's Your Reaction?