নেইমারকে নিয়ে ভাবছে না আত্মবিশ্বাসী স্কটল্যান্ড দল

বিশ্বকাপের মঞ্চে নেইমারের প্রত্যাবর্তন নিয়ে যখন ব্রাজিলজুড়ে উচ্ছ্বাস, তখন স্কটল্যান্ড শিবির থেকে এলো সাহসী বার্তা। নেইমারকে নিয়ে মোটেই চিন্তিত নয় স্কটিশ শিবির। ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ গ্রুপ ম্যাচের আগে স্কটল্যান্ডের অভিজ্ঞ ডিফেন্ডার জ্যাক উইলিয়াম হেন্ড্রি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নেইমারের মতো তারকার মুখোমুখি হতে তিনি মোটেও উদ্বিগ্ন নন। বরং এটিকে তিনি চ্যালেঞ্জ হিসেবে উপভোগ করতে চান। চোটের কারণে ব্রাজিলের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি ৩৪ বছর বয়সী নেইমার। তবে কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন, স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে তিনি খেলার জন্য প্রস্তুত। সাম্প্রতিক সময়ে পূর্ণাঙ্গ অনুশীলনেও ফিরেছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। তবে নেইমারের নাম শুনে ভীত নন হেন্ড্রি। সৌদি আরবে ক্লাব ফুটবল খেলা এই ডিফেন্ডার অতীতেও পিএসজির জার্সিতে থাকা নেইমারের বিপক্ষে খেলেছেন। সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, ‘বিশ্বের সেরা খেলোয়াড়দের বিপক্ষে খেলাটাই ফুটবলের সৌন্দর্য এবং এমন ম্যাচে ভয় পাওয়ার কোনো কারণ নেই।’ স্কটল্যান্ডের জন্য ম্যাচটি বিশেষ গুরুত্বপূর্ণ। গ্রুপ থেকে পরের রাউন্ডে ওঠার আশা এখনও

নেইমারকে নিয়ে ভাবছে না আত্মবিশ্বাসী স্কটল্যান্ড দল

বিশ্বকাপের মঞ্চে নেইমারের প্রত্যাবর্তন নিয়ে যখন ব্রাজিলজুড়ে উচ্ছ্বাস, তখন স্কটল্যান্ড শিবির থেকে এলো সাহসী বার্তা। নেইমারকে নিয়ে মোটেই চিন্তিত নয় স্কটিশ শিবির।

ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ গ্রুপ ম্যাচের আগে স্কটল্যান্ডের অভিজ্ঞ ডিফেন্ডার জ্যাক উইলিয়াম হেন্ড্রি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নেইমারের মতো তারকার মুখোমুখি হতে তিনি মোটেও উদ্বিগ্ন নন। বরং এটিকে তিনি চ্যালেঞ্জ হিসেবে উপভোগ করতে চান।

চোটের কারণে ব্রাজিলের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি ৩৪ বছর বয়সী নেইমার। তবে কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন, স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে তিনি খেলার জন্য প্রস্তুত। সাম্প্রতিক সময়ে পূর্ণাঙ্গ অনুশীলনেও ফিরেছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

তবে নেইমারের নাম শুনে ভীত নন হেন্ড্রি। সৌদি আরবে ক্লাব ফুটবল খেলা এই ডিফেন্ডার অতীতেও পিএসজির জার্সিতে থাকা নেইমারের বিপক্ষে খেলেছেন। সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, ‘বিশ্বের সেরা খেলোয়াড়দের বিপক্ষে খেলাটাই ফুটবলের সৌন্দর্য এবং এমন ম্যাচে ভয় পাওয়ার কোনো কারণ নেই।’

স্কটল্যান্ডের জন্য ম্যাচটি বিশেষ গুরুত্বপূর্ণ। গ্রুপ থেকে পরের রাউন্ডে ওঠার আশা এখনও বেঁচে আছে তাদের। তাই ব্রাজিলের মতো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলের বিপক্ষেও তারা আত্মবিশ্বাস হারাচ্ছে না। সহকারী কোচ স্টিভেন নেইস্মিথও বলেছেন, ‘বর্তমান প্রজন্মের ফুটবলাররা বড় তারকাদের দেখে ভয় পায় না; বরং নিজেদের সামর্থ্যে বিশ্বাস রেখেই মাঠে নামবে।’

অন্যদিকে ব্রাজিলের জন্য নেইমারের প্রত্যাবর্তন বড় স্বস্তির খবর। দীর্ঘ চোট-সংকট পেরিয়ে বিশ্বকাপে প্রথমবারের মতো মাঠে নামার অপেক্ষায় রয়েছেন তিনি। দলের সাথে অনুশীলনেও অংশ নিয়েছেন তিনি। তবে স্কটল্যান্ডের বার্তা স্পষ্ট — নেইমার ফিরলেও তারা পিছিয়ে থাকবে না।

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ এই লড়াই তাই শুধু ব্রাজিলের তারকাদের নয়, স্কটল্যান্ডের সাহস ও আত্মবিশ্বাসেরও বড় পরীক্ষা হতে যাচ্ছে।

টিটিটি/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow