নেইমারকে বাদ দিয়েই ব্রাজিল দল ঘোষণা

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচের জন্য ঘোষিত সর্বশেষ দলে জায়গা পাননি দলের অন্যতম সেরা তারকা নেইমার। কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, পুরোপুরি সুস্থ না হওয়ায় তাকে দলে রাখা হয়নি। এই মাসে ব্রাজিল দুটি প্রীতি ম্যাচ খেলবে। ২৬ মার্চ তারা মুখোমুখি হবে ফ্রান্সের এবং ৩১ মার্চ খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি যাচাইয়ের জন্য এই ম্যাচগুলোকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে ব্রাজিলের জন্য। নেইমারের না থাকার পেছনে রয়েছে তার শারীরিক সমস্যা। সম্প্রতি তার ক্লাব সান্তোস এফসির হয়ে একটি ম্যাচে তিনি খেলতে পারেননি পেশির ক্লান্তির কারণে। কোচ আনচেলত্তি ওই ম্যাচে তাকে সরাসরি দেখার পরিকল্পনা করেছিলেন। তবে শেষ পর্যন্ত তাকে দলে না নেওয়ার সিদ্ধান্ত নেন। কোচ বলেন, ‘নেইমার শতভাগ ফিট হলে সে অবশ্যই বিশ্বকাপে খেলবে। কিন্তু এখন সে সেই অবস্থায় নেই। তাকে নিয়মিত অনুশীলন ও ম্যাচ খেলতে হবে।’ ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার ২০২৩ সালের অক্টোবরে হাঁটুর গুরুতর চোটে পড়ার পর থেকে জাতীয় দলে নিয়মিত খেলতে পারছেন না

নেইমারকে বাদ দিয়েই ব্রাজিল দল ঘোষণা

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচের জন্য ঘোষিত সর্বশেষ দলে জায়গা পাননি দলের অন্যতম সেরা তারকা নেইমার। কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, পুরোপুরি সুস্থ না হওয়ায় তাকে দলে রাখা হয়নি।

এই মাসে ব্রাজিল দুটি প্রীতি ম্যাচ খেলবে। ২৬ মার্চ তারা মুখোমুখি হবে ফ্রান্সের এবং ৩১ মার্চ খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি যাচাইয়ের জন্য এই ম্যাচগুলোকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে ব্রাজিলের জন্য।

নেইমারের না থাকার পেছনে রয়েছে তার শারীরিক সমস্যা। সম্প্রতি তার ক্লাব সান্তোস এফসির হয়ে একটি ম্যাচে তিনি খেলতে পারেননি পেশির ক্লান্তির কারণে। কোচ আনচেলত্তি ওই ম্যাচে তাকে সরাসরি দেখার পরিকল্পনা করেছিলেন। তবে শেষ পর্যন্ত তাকে দলে না নেওয়ার সিদ্ধান্ত নেন।

কোচ বলেন, ‘নেইমার শতভাগ ফিট হলে সে অবশ্যই বিশ্বকাপে খেলবে। কিন্তু এখন সে সেই অবস্থায় নেই। তাকে নিয়মিত অনুশীলন ও ম্যাচ খেলতে হবে।’

ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার ২০২৩ সালের অক্টোবরে হাঁটুর গুরুতর চোটে পড়ার পর থেকে জাতীয় দলে নিয়মিত খেলতে পারছেন না। গত বছর ক্লাবে ফেরার পরও তার ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন রয়েছে।

দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন তরুণ প্রতিভা এনদ্রিক, যিনি প্রায় এক বছর পর আবার দলে ফিরেছেন। প্রথমবারের মতো ডাক পেয়েছেন ইগর থিয়াগো। কোচ আক্রমণভাগে নতুন বিকল্প তৈরি করতে তরুণদের ওপর ভরসা রাখছেন।

এছাড়া দলে রয়েছেন অভিজ্ঞ ও পরিচিত মুখ ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহা, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও ম্যাথিয়াস কুনহা। গোলরক্ষকের দায়িত্বে আছেন অ্যালিসন বেকার ও এডারসন। মাঝমাঠে নেতৃত্ব দেবেন ক্যাসেমিরো।

বিশ্বকাপ শুরুর আগে জুন মাসে ব্রাজিল আরেকটি প্রীতি ম্যাচ খেলবে মিসরের বিপক্ষে। এরপর ১৩ জুন গ্রুপ ‘সি’-তে তাদের প্রথম ম্যাচ মরক্কোর বিপক্ষে।

ব্রাজিলের পূর্ণ দল

গোলরক্ষক: অ্যালিসন বেকার, বেন্তো, এডারসন

রক্ষণভাগ: ওয়েসলি, অ্যালেক্স সান্দ্রো, ডগলাস সান্তোস, মারকুইনহোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ব্রেমার, দানিলো, ইবানেজ, লিও পেরেইরা।

মাঝমাঠ: আন্দ্রেই সান্তোস, কাসেমিরো, দানিলো, ফাবিনিও, গ্যাব্রিয়েল সারা।

আক্রমণভাগ: এনদ্রিক, ইগর থিয়াগো, লুইজ হেনরিকে, রায়ান, হোয়াও পেদ্রো, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ম্যাথিউস কুনহা, রাফিনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র।

আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow