নেতাকর্মীদের সঙ্গে নুরুদ্দিন অপুর ঈদ শুভেচ্ছা বিনিময়
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শরীয়তপুর-৩ আসনের জনগণের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। রোববার (২২ মার্চ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ডামুড্যা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন তিনি। এ সময় গ্রামের সাধারণ মানুষ, ব্যবসায়ী, শ্রমজীবী ও তরুণদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখের খোঁজখবর নেন। এদিন এ সামাদ ইসলামী একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ কামাল হোসেন ঝন্টু সিকদারের পরিবারের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, ঈদ শুধু ধর্মীয় উৎসব নয়; এটি মানুষের মাঝে ভালোবাসা, সম্প্রীতি ও সহমর্মিতা জাগ্রত করার একটি বড় উপলক্ষ। ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান তিনি। স্থানীয়দের সঙ্গে আলাপকালে তিনি এলাকার চলমান উন্নয়ন কর্মকাণ্ড, রাস্তাঘাট নির্মাণ এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রম নিয়ে আলোচনা করেন। পাশাপাশি জনগণের বিভিন্ন সমস্যা ও দাবির কথা মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। পরে সন্ধ্যা থেকে রাত সা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শরীয়তপুর-৩ আসনের জনগণের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
রোববার (২২ মার্চ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ডামুড্যা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন তিনি।
এ সময় গ্রামের সাধারণ মানুষ, ব্যবসায়ী, শ্রমজীবী ও তরুণদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখের খোঁজখবর নেন। এদিন এ সামাদ ইসলামী একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ কামাল হোসেন ঝন্টু সিকদারের পরিবারের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, ঈদ শুধু ধর্মীয় উৎসব নয়; এটি মানুষের মাঝে ভালোবাসা, সম্প্রীতি ও সহমর্মিতা জাগ্রত করার একটি বড় উপলক্ষ। ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান তিনি।
স্থানীয়দের সঙ্গে আলাপকালে তিনি এলাকার চলমান উন্নয়ন কর্মকাণ্ড, রাস্তাঘাট নির্মাণ এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রম নিয়ে আলোচনা করেন। পাশাপাশি জনগণের বিভিন্ন সমস্যা ও দাবির কথা মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।
পরে সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ডামুড্যা উপজেলার এ সামাদ ইসলামি একাডেমিতে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এ সামাদ ইসলামি একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ কামাল হোসেন ঝন্টু সিকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য উজ্জ্বল সিকদার, রেজাউল করিম শ্যামল বেপারী, ডামুড্যা পৌরসভা বিএনপির সাবেক সভাপতি হামিদ সিকদার, একাডেমির সভাপতি জামাল হোসেন মিথুন সিকদারসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়াও ডামুড্যা, গোসাইরহাট ও ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সৌজন্য সাক্ষাতে অংশ নেন।
What's Your Reaction?