নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। তারা আগাম নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন।
ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সবচেয়ে বড় বিক্ষোভটি রাজধানী তেল আবিবে অনুষ্ঠিত হয়। এতে বামপন্থি দল ও বিভিন্ন বিরোধী গোষ্ঠীর সমর্থকেরা অংশ নেন। তারা সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন এবং অধিকৃত পশ্চিম তীরে নতুন ইসরায়েলি বসতি সম্প্রসারণেরও বিরোধিতা করেন।
বিক্ষোভকারীরা ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ইসরায়েলি কর্তৃপক্ষের ব্যর্থতার তদন্তে একটি স্বাধীন কমিশন গঠনের দাবি জানান। তাদের অভিযোগ, ওই নিরাপত্তা ব্যর্থতার কারণেই ইসরায়েল দীর্ঘস্থায়ী আঞ্চলিক সংঘাতে জড়িয়ে পড়ে।
এদিকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজেও দেশের ভেতরে রাজনৈতিক চাপের মুখে রয়েছেন। ২০২০ সালে শুরু হওয়া দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগ রয়েছে। এসব মামলার বিচার কার্যক্রম বারবার পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তিনি।