নেতানিয়াহুর নির্বাচনি বিলবোর্ডে ইরান-হিজবুল্লাহ নেতাদের পাশে মামদানি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানিকে নির্বাচনি প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পুনর্নির্বাচনের প্রচারের অংশ হিসেবে তেলআবিবে একটি বিলবোর্ডে মামদানির ছবির সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেমের ছবি যুক্ত করা হয়েছে। নেতানিয়াহু নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিলবোর্ডটির ছবি প্রকাশ করেছেন। তেলআবিবের আয়ালন মহাসড়কের পাশে স্থাপন করা ওই বিলবোর্ডে লেখা হয়েছে, তারা চায় নেতানিয়াহু হেরে যাক। এর নিচে লেখা রয়েছে, তাদের জিততে দেবেন না। বিলবোর্ডের নিচে নেতানিয়াহুর দল লিকুদের লোগোও রয়েছে। নেতানিয়াহুর প্রচারণায় মামদানিকে যুক্ত করার কারণ হিসেবে সম্প্রতি ইসরায়েল ও নেতানিয়াহুর বিরুদ্ধে নিউইয়র্কের মেয়রের কঠোর অবস্থানকে সামনে আনা হয়েছে। মামদানি ইসরায়েলের কট্টর সমালোচক। সম্প্রতি তিনি নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী বলে মন্তব্য করেন। তবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা পরোয়ানা থাকলেও নিউইয়র্ক সিটির নেতানিয়াহুকে গ্রেপ্তারের ক্ষমতা নেই বলেও স্বীকার করেন মামদানি।

নেতানিয়াহুর নির্বাচনি বিলবোর্ডে ইরান-হিজবুল্লাহ নেতাদের পাশে মামদানি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানিকে নির্বাচনি প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পুনর্নির্বাচনের প্রচারের অংশ হিসেবে তেলআবিবে একটি বিলবোর্ডে মামদানির ছবির সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেমের ছবি যুক্ত করা হয়েছে।

নেতানিয়াহু নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিলবোর্ডটির ছবি প্রকাশ করেছেন। তেলআবিবের আয়ালন মহাসড়কের পাশে স্থাপন করা ওই বিলবোর্ডে লেখা হয়েছে, তারা চায় নেতানিয়াহু হেরে যাক।

এর নিচে লেখা রয়েছে, তাদের জিততে দেবেন না। বিলবোর্ডের নিচে নেতানিয়াহুর দল লিকুদের লোগোও রয়েছে।

নেতানিয়াহুর প্রচারণায় মামদানিকে যুক্ত করার কারণ হিসেবে সম্প্রতি ইসরায়েল ও নেতানিয়াহুর বিরুদ্ধে নিউইয়র্কের মেয়রের কঠোর অবস্থানকে সামনে আনা হয়েছে। মামদানি ইসরায়েলের কট্টর সমালোচক। সম্প্রতি তিনি নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী বলে মন্তব্য করেন।

তবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা পরোয়ানা থাকলেও নিউইয়র্ক সিটির নেতানিয়াহুকে গ্রেপ্তারের ক্ষমতা নেই বলেও স্বীকার করেন মামদানি।

নেতানিয়াহু এর আগে একাধিকবার মামদানির এসব মন্তব্যের সমালোচনা করেছেন। আগামী মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নেতানিয়াহু নিউইয়র্ক সফর করবেন বলেও জানিয়েছেন।

মামদানির নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী বলার মন্তব্যের পরই সমালোচকেরা ধারণা করেছিলেন, নেতানিয়াহু নিজের নির্বাচনি প্রচারে বিষয়টি ব্যবহার করতে পারেন।

বিলবোর্ডের পাশাপাশি নেতানিয়াহু একটি ভিডিও সংকলনও প্রকাশ করেছেন। সেখানে মামদানির নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী বলার বক্তব্য দেখানোর পর একই নির্বাচনী বার্তা প্রচার করা হয়েছে।

এদিকে মামদানি চলতি সপ্তাহে নিউইয়র্ক অঙ্গরাজ্যের আপস্টেট এলাকায় ছুটিতে রয়েছেন। নেতানিয়াহুর প্রচারণায় তাকে এভাবে ব্যবহারের বিষয়ে তিনি এখনো কোনো মন্তব্য করেননি।

সূত্র : টাইমস অব ইসরায়েল

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow