নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে তেল আবিবে বিক্ষোভ, রাস্তায় হাজারো ইসরায়েলি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ এবং আগাম নির্বাচনের দাবিতে তেল আবিবে বিক্ষোভে নেমেছেন হাজারো ইসরায়েলি। শনিবার (৩০ মে) রাতে আয়োজিত এই বিক্ষোভে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এবারের কর্মসূচি ছিল তুলনামূলকভাবে বেশি সংগঠিত এবং এতে নেতানিয়াহুর ডানপন্থি নীতির বিরোধী বামপন্থি সমর্থকরাও অংশ নেন। বিক্ষোভকারীরা তেল আবিবের বিভিন্ন সড়কে মিছিল করেন। এর মধ্যে ব্যস্ততম কাপলান স্ট্রিটও ছিল। পরে তারা থিয়েটার স্কয়ারে জড়ো হয়ে আগাম নির্বাচনের দাবিতে স্লোগান দেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা আয়ালন মহাসড়কসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করলে পুলিশ হস্তক্ষেপ করে। পরে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ এবং সংঘর্ষের পর কয়েকজনকে আটক করে। এদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড নতুন সতর্কতা জারি করেছে। সংস্থাটি জানিয়েছে, বিশেষ করে উত্তরাঞ্চলে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। গত কয়েক ঘণ্টায় দক্ষিণ লেবাননের বিভিন্ন শহর ও গ্রামে ইসরায়েলি বাহিনী এবং হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে সংঘর্

নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে তেল আবিবে বিক্ষোভ, রাস্তায় হাজারো ইসরায়েলি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ এবং আগাম নির্বাচনের দাবিতে তেল আবিবে বিক্ষোভে নেমেছেন হাজারো ইসরায়েলি।

শনিবার (৩০ মে) রাতে আয়োজিত এই বিক্ষোভে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এবারের কর্মসূচি ছিল তুলনামূলকভাবে বেশি সংগঠিত এবং এতে নেতানিয়াহুর ডানপন্থি নীতির বিরোধী বামপন্থি সমর্থকরাও অংশ নেন।

বিক্ষোভকারীরা তেল আবিবের বিভিন্ন সড়কে মিছিল করেন। এর মধ্যে ব্যস্ততম কাপলান স্ট্রিটও ছিল। পরে তারা থিয়েটার স্কয়ারে জড়ো হয়ে আগাম নির্বাচনের দাবিতে স্লোগান দেন।

একপর্যায়ে বিক্ষোভকারীরা আয়ালন মহাসড়কসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করলে পুলিশ হস্তক্ষেপ করে। পরে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ এবং সংঘর্ষের পর কয়েকজনকে আটক করে।

এদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড নতুন সতর্কতা জারি করেছে। সংস্থাটি জানিয়েছে, বিশেষ করে উত্তরাঞ্চলে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

গত কয়েক ঘণ্টায় দক্ষিণ লেবাননের বিভিন্ন শহর ও গ্রামে ইসরায়েলি বাহিনী এবং হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষের তীব্রতা বেড়েছে। হিজবুল্লাহ দাবি করেছে, তারা বর্তমানে ওইসব এলাকায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

সূত্র : হারেৎজ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow