নেত্রকোণার বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: পাঁচটি দোকান ও তিনটি বসতঘর পুড়ে ছাই

নেত্রকোণা শহরের বড়বাজার বাণিজ্যিক এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান, তিনটি বসতঘরসহ আশপাশের কয়েকটি দোকান ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।খবর পেয়ে নেত্রকোণা, ময়মনসিংহ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বারহাট্টা, পূর্বধলা ও মোহনগঞ্জ ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং রাত সাড়ে ৩টার দিকে সম্পূর্ণ নির্বাপণ করা হয়।প্রাথমিকভাবে জানা গেছে, একটি প্লাস্টিকের খেলনার দোকান থেকে আগুনের সূত্রপাত হতে পারে। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের কয়েকটি দোকান ও বাণিজ্যিক ভবনে ছড়িয়ে পড়ে। আগুনে পাঁচটি দোকান ও তিনটি বাণিজ্যিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কয়েকজন ব্যবসায়ী বলেন, “আমরা একেবারে নিঃস্ব হয়ে গেছি। আগুনে আমাদের সবকিছু পুড়ে গেছে।” তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি

নেত্রকোণার বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: পাঁচটি দোকান ও তিনটি বসতঘর পুড়ে ছাই

নেত্রকোণা শহরের বড়বাজার বাণিজ্যিক এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান, তিনটি বসতঘরসহ আশপাশের কয়েকটি দোকান ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

খবর পেয়ে নেত্রকোণা, ময়মনসিংহ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বারহাট্টা, পূর্বধলা ও মোহনগঞ্জ ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং রাত সাড়ে ৩টার দিকে সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, একটি প্লাস্টিকের খেলনার দোকান থেকে আগুনের সূত্রপাত হতে পারে। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের কয়েকটি দোকান ও বাণিজ্যিক ভবনে ছড়িয়ে পড়ে। আগুনে পাঁচটি দোকান ও তিনটি বাণিজ্যিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কয়েকজন ব্যবসায়ী বলেন, “আমরা একেবারে নিঃস্ব হয়ে গেছি। আগুনে আমাদের সবকিছু পুড়ে গেছে।” তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি সহায়তার দাবি জানান।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেন নেত্রকোণা-২ (নেত্রকোণা সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়নের নির্দেশ দেন এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নূরুজ্জামান নূরু, পুলিশ সুপার তারিকুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নেত্রকোণা জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ কত—তা নিরূপণের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি কাজ শেষ করার পর বিষয়টি আরও স্পষ্টভাবে জানা যাবে।

নেত্রকোণা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ জাকির হাসান বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান ও তিনটি বাণিজ্যিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow