দাবানলে জ্বলছে ইসরায়েল, বন্ধ দুটি গুরুত্বপূর্ণ মহাসড়ক

ইসরায়েলের তেল আবিব ও জেরুজালেমের মধ্যবর্তী বেন শেমেন এলাকায় ভয়াবহ দাবানলের কারণে দেশের সবচেয়ে ব্যস্ত দুটি মহাসড়কের অংশ বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে যান চলাচল অন্য সড়কে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।  মঙ্গলবার (৪ আগস্ট) স্থানীয় পুলিশ জানায়, রুট-৬ মহাসড়ক উভয় দিকেই সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। বিকল্প হিসেবে যানবাহন রুট-৪৪৪ ব্যবহার করছে। এ ছাড়া রুট-১ মহাসড়কের পূর্বমুখী অংশও বেন শেমেন এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছে। ওই পথে চলাচলকারী যানবাহনকে রুট-৪৪৩ দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। সোমবার জেরুজালেমের বাইরে শোরেশ ইন্টারচেঞ্জের কাছে একটি গাড়িতে আগুন লাগার পর হাইওয়ে ১-এর পূর্বমুখী লেনটিও জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল, তবে এতে কেউ হতাহত হননি। পুলিশ সাধারণ মানুষকে বন্ধ থাকা এলাকায় না যাওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ভারী যানজটের আশঙ্কার কথা জানিয়ে উদ্ধারকাজে নিয়োজিত বাহিনীর চলাচলে বাধা না দেওয়া এবং ধৈর্য ও দায়িত্বশীল আচরণ করার অনুরোধ করেছে। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে ২১টি অগ্নিনির্বাপণ দল ও চারটি অগ্নিনির্বাপণ বিমান

দাবানলে জ্বলছে ইসরায়েল, বন্ধ দুটি গুরুত্বপূর্ণ মহাসড়ক

ইসরায়েলের তেল আবিব ও জেরুজালেমের মধ্যবর্তী বেন শেমেন এলাকায় ভয়াবহ দাবানলের কারণে দেশের সবচেয়ে ব্যস্ত দুটি মহাসড়কের অংশ বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে যান চলাচল অন্য সড়কে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। 

মঙ্গলবার (৪ আগস্ট) স্থানীয় পুলিশ জানায়, রুট-৬ মহাসড়ক উভয় দিকেই সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। বিকল্প হিসেবে যানবাহন রুট-৪৪৪ ব্যবহার করছে। এ ছাড়া রুট-১ মহাসড়কের পূর্বমুখী অংশও বেন শেমেন এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছে। ওই পথে চলাচলকারী যানবাহনকে রুট-৪৪৩ দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

সোমবার জেরুজালেমের বাইরে শোরেশ ইন্টারচেঞ্জের কাছে একটি গাড়িতে আগুন লাগার পর হাইওয়ে ১-এর পূর্বমুখী লেনটিও জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল, তবে এতে কেউ হতাহত হননি।

পুলিশ সাধারণ মানুষকে বন্ধ থাকা এলাকায় না যাওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ভারী যানজটের আশঙ্কার কথা জানিয়ে উদ্ধারকাজে নিয়োজিত বাহিনীর চলাচলে বাধা না দেওয়া এবং ধৈর্য ও দায়িত্বশীল আচরণ করার অনুরোধ করেছে।

ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে ২১টি অগ্নিনির্বাপণ দল ও চারটি অগ্নিনির্বাপণ বিমান কাজ করছে। সংস্থাটির দাবি, আপাতত আগুনের বিস্তার নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

সূত্র : টাইমস অব ইসরায়েল

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow