নেত্রকোণায় জমি বিরোধের যুবককে গলা কেটে হত্যা

নেত্রকোণার সদর উপজেলার কালীয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুআনী দুধকুড়া (পশ্চিমপাড়া) গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জেরে মাহফুল মিয়া (৩৫) ওরফে মাসুল নামে এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (২৬ জুলাই) ভোরে নিজ বসতঘর থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাহফুল মিয়া ওই গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান মাহফুল। রবিবার ভোরে তার মা ঘুম থেকে উঠে ছেলের কক্ষের দরজা খোলা দেখতে পান। পরে টর্চের আলো জ্বালিয়ে ঘরে ঢুকে মাহফুলকে গলা কাটা ও রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা ছুটে এসে পুলিশকে খবর দেন। খবর পেয়ে নেত্রকোনা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। প্রতিবেশী শফিকুল ইসলামের সঙ্গে পূর্ববিরোধের বিষয়টিও গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়

নেত্রকোণায় জমি বিরোধের যুবককে গলা কেটে হত্যা

নেত্রকোণার সদর উপজেলার কালীয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুআনী দুধকুড়া (পশ্চিমপাড়া) গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জেরে মাহফুল মিয়া (৩৫) ওরফে মাসুল নামে এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে।

রবিবার (২৬ জুলাই) ভোরে নিজ বসতঘর থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাহফুল মিয়া ওই গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান মাহফুল। রবিবার ভোরে তার মা ঘুম থেকে উঠে ছেলের কক্ষের দরজা খোলা দেখতে পান। পরে টর্চের আলো জ্বালিয়ে ঘরে ঢুকে মাহফুলকে গলা কাটা ও রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা ছুটে এসে পুলিশকে খবর দেন। খবর পেয়ে নেত্রকোনা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। প্রতিবেশী শফিকুল ইসলামের সঙ্গে পূর্ববিরোধের বিষয়টিও গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow