নেত্রকোনা-৪ আসনে বিশাল ব্যবধানে বিজয়ী বাবর 

নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনে জামায়াতের প্রার্থীকে ১ লক্ষ ২১ হাজার ৪২ ভোটে পরাজিত করে বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে এ ঘোষণা দেওয়া হয়।   প্রাপ্ত তথ্যে জানা যায়, এই আসনে ৩ উপজেলায় ১৫০টি ভোটকেন্দ্রের ফলাফলে তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬০ হাজার ৩৫১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আল হেলাল তালুকদার দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৩০৯ ভোট।  এই আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মুখলেসুর রহমান, কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ (সিপিবি) মনোনীত জলি তালুকদার এবং বাংলাদেশ রেভল্যুশনারি ওয়ার্কার্স পার্টির প্রার্থী চম্পা রানী সরকার। বাবরের জয়ে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করতে দেখা গেছে দলীয় সমর্থকদের। 

নেত্রকোনা-৪ আসনে বিশাল ব্যবধানে বিজয়ী বাবর 

নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনে জামায়াতের প্রার্থীকে ১ লক্ষ ২১ হাজার ৪২ ভোটে পরাজিত করে বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে এ ঘোষণা দেওয়া হয়।  

প্রাপ্ত তথ্যে জানা যায়, এই আসনে ৩ উপজেলায় ১৫০টি ভোটকেন্দ্রের ফলাফলে তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬০ হাজার ৩৫১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আল হেলাল তালুকদার দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৩০৯ ভোট। 

এই আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মুখলেসুর রহমান, কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ (সিপিবি) মনোনীত জলি তালুকদার এবং বাংলাদেশ রেভল্যুশনারি ওয়ার্কার্স পার্টির প্রার্থী চম্পা রানী সরকার।

বাবরের জয়ে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করতে দেখা গেছে দলীয় সমর্থকদের। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow