নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
নেত্রকোনার মোহনগঞ্জে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় আনুমানিক ৫৫ বছর বয়সী এক অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে কাজিয়াটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনাগামী ‘মহুয়া কমিউটার’ ট্রেনটি মোহনগঞ্জ স্টেশনে প্রবেশের অপেক্ষায় ছিল। স্টেশনের মাত্র ২০০ গজ পশ্চিমে কাজিয়াটি এলাকায় রেললাইন পার হচ্ছিলেন ওই নারী। এ সময় ট্রেনটি তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে দূরে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এসআই মোবারক হোসেন জানান, নিহতের হাতে শাখা পরা রয়েছে, যা দেখে প্রাথমিক ধারণা করা হচ্ছে তিনি সনাতন ধর্মাবলম্বী। অসতর্কভাবে রেললাইন পার হতে গিয়েই এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরও জানান, মরদেহ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। তার পরিচয় শনাক্
নেত্রকোনার মোহনগঞ্জে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় আনুমানিক ৫৫ বছর বয়সী এক অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে কাজিয়াটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনাগামী ‘মহুয়া কমিউটার’ ট্রেনটি মোহনগঞ্জ স্টেশনে প্রবেশের অপেক্ষায় ছিল। স্টেশনের মাত্র ২০০ গজ পশ্চিমে কাজিয়াটি এলাকায় রেললাইন পার হচ্ছিলেন ওই নারী। এ সময় ট্রেনটি তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে দূরে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহত নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এসআই মোবারক হোসেন জানান, নিহতের হাতে শাখা পরা রয়েছে, যা দেখে প্রাথমিক ধারণা করা হচ্ছে তিনি সনাতন ধর্মাবলম্বী। অসতর্কভাবে রেললাইন পার হতে গিয়েই এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরও জানান, মরদেহ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
What's Your Reaction?