নেদারল্যান্ডসে ডিজিটাল গভর্নমেন্ট প্রকল্পে কাজ করছে অরেঞ্জবিডি
বাংলাদেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেড আন্তর্জাতিক পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ করেছে। প্রতিষ্ঠানটি বর্তমানে নেদারল্যান্ডসের অঙ্গরাজ্য সিন্ট মার্টেনে নাগরিক সেবার ডিজিটালাইজেশন কার্যক্রমে যুক্ত রয়েছে।
‘ডিজিটাল গভর্নমেন্ট ট্রান্সফরমেশন প্রজেক্টের (ডিজিটিপি)’ আওতায় ই-সার্ভিস ও ডাটা এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। অরেঞ্জবিডি প্রযুক্তিগত সহযোগী হিসেবে কাজ করায় প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বৈদেশিক আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
প্রকল্পের আওতায় আগামী ২৭ মাসে জন্ম ও মৃত্যু নিবন্ধন, বিবাহ, ডিভোর্স, পাসপোর্ট, জাতীয়তা শনাক্তকরণ এবং ড্রাইভিং লাইসেন্সসহ ছয়টি সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করা হবে। এর মাধ্যমে সরকারি সেবার ডিজিটাল রূপান্তর, ডাটা বিনিময় সক্ষমতা বৃদ্ধি এবং নাগরিক সেবা প্রদান প্রক্রিয়া উন্নয়ন করা হবে।
গত ২০ মার্চ অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অরেঞ্জবিডির পরিচালক ও সিইও মো. শামীম হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেয়। তিনি প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা উপস্থাপন করেন। আন্তর্জাতিক অংশীজনরা প্রকল্পের কাঠামো ও রোডম্যাপ তুলে ধরেন।
গভর্নমেন্ট অ্যাড

গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ভবনে আয়োজিত অনুষ্ঠানে সিন্ট মার্টেনের প্রধানমন্ত্রী ড. লুক এফই মার্সেলিনা, মন্ত্রিপরিষদের সদস্য, নেদারল্যান্ডস সরকারের কর্মকর্তা এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী ডিজিটাল সরকার গঠনে এ ধরনের উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অরেঞ্জবিডির ব্যবস্থাপনা পরিচালক আল-আশরাফুল কবীর (জুয়েল) বলেন, আন্তর্জাতিক প্রকল্পে অংশগ্রহণ প্রতিষ্ঠানটির কার্যক্রমের ধারাবাহিকতার অংশ এবং এর মাধ্যমে বৈদেশিক আয় বৃদ্ধিতে ভূমিকা রাখা সম্ভব। যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে প্রকল্পটি অর্জিত হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, এর ফলে অন্যান্য দেশেও বাংলাদেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য কাজের সুযোগ তৈরি হতে পারে।
২০০৫ সাল থেকে অরেঞ্জবিডি দেশ ও বিদেশে তথ্যপ্রযুক্তি সেবা প্রদান করছে। প্রতিষ্ঠানটি ফিলিপাইন, গাম্বিয়া এবং নেপালে ই-গভর্নেন্স প্রকল্পে কাজ করেছে। পাশাপাশি বাংলাদেশে সরকারি সেবা উন্নয়ন এবং বিভিন্ন গণমাধ্যমের অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছে।