নেল কটারের এই বোতামের আসল রহস্য জানেন কি?

নখ কাটার জন্য আমরা কমবেশি সবাই নিয়মিত নেল কটার ব্যবহার করি। আপাতদৃষ্টিতে এটি একটি সাধারণ যন্ত্র মনে হলেও এর নকশার পেছনে রয়েছে বিশেষ কিছু উদ্দেশ্য। অনেক সময় শিশুরা নেল কটার নিয়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত ত্বক কেটে ফেলে, যা বেশ যন্ত্রণাদায়ক হতে পারে। তবে আপনি কি জানেন, অধিকাংশ নেল কটারেই এমন কিছু সুরক্ষা ফিচার বা ‘সেফটি মোড’ থাকে যা আমাদের অনেকেরই অজানা? বোতামের আসল রহস্য অনেকেই হয়তো খেয়াল করেছেন, নেল কটারের উপরের লিভারের গোড়ার দিকে একটি ছোট বোতাম বা ট্যাবের মতো অংশ থাকে। এটি আসলে একটি সেফটি লক। যখন নেল কটারটি ব্যবহার করা হচ্ছে না, তখন এর লিভারটি নিচে নামিয়ে ওই নির্দিষ্ট বোতাম বা ট্যাবটি চাপ দিলে কাটার ব্লেডগুলো পুরোপুরি লক হয়ে যায়। এই ফিচারের মূল উদ্দেশ্য হলো ব্লেডগুলোকে আটকে রাখা, যাতে দুর্ঘটনাক্রমে শরীরের কোথাও আঁচড় না লাগে বা কোনো ক্ষতি না হয়। হারিয়ে যাওয়া রোধে বিশেষ ছিদ্র নেল কটারের পেছনের দিকে থাকা ছোট ছিদ্রটিকে অনেকেই অপ্রয়োজনীয় মনে করে এড়িয়ে যান। অথচ এই ছিদ্রটি বেশ কাজের। যারা ছোটখাটো জিনিস হারিয়ে ফেলার সমস্যায় ভোগেন, তারা এই ছিদ্রের মধ্য দিয়ে কোনো সুতো বা ডোরি ঢুকিয়ে এটি দেয়া

নেল কটারের এই বোতামের আসল রহস্য জানেন কি?
নখ কাটার জন্য আমরা কমবেশি সবাই নিয়মিত নেল কটার ব্যবহার করি। আপাতদৃষ্টিতে এটি একটি সাধারণ যন্ত্র মনে হলেও এর নকশার পেছনে রয়েছে বিশেষ কিছু উদ্দেশ্য। অনেক সময় শিশুরা নেল কটার নিয়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত ত্বক কেটে ফেলে, যা বেশ যন্ত্রণাদায়ক হতে পারে। তবে আপনি কি জানেন, অধিকাংশ নেল কটারেই এমন কিছু সুরক্ষা ফিচার বা ‘সেফটি মোড’ থাকে যা আমাদের অনেকেরই অজানা? বোতামের আসল রহস্য অনেকেই হয়তো খেয়াল করেছেন, নেল কটারের উপরের লিভারের গোড়ার দিকে একটি ছোট বোতাম বা ট্যাবের মতো অংশ থাকে। এটি আসলে একটি সেফটি লক। যখন নেল কটারটি ব্যবহার করা হচ্ছে না, তখন এর লিভারটি নিচে নামিয়ে ওই নির্দিষ্ট বোতাম বা ট্যাবটি চাপ দিলে কাটার ব্লেডগুলো পুরোপুরি লক হয়ে যায়। এই ফিচারের মূল উদ্দেশ্য হলো ব্লেডগুলোকে আটকে রাখা, যাতে দুর্ঘটনাক্রমে শরীরের কোথাও আঁচড় না লাগে বা কোনো ক্ষতি না হয়। হারিয়ে যাওয়া রোধে বিশেষ ছিদ্র নেল কটারের পেছনের দিকে থাকা ছোট ছিদ্রটিকে অনেকেই অপ্রয়োজনীয় মনে করে এড়িয়ে যান। অথচ এই ছিদ্রটি বেশ কাজের। যারা ছোটখাটো জিনিস হারিয়ে ফেলার সমস্যায় ভোগেন, তারা এই ছিদ্রের মধ্য দিয়ে কোনো সুতো বা ডোরি ঢুকিয়ে এটি দেয়ালে ঝুলিয়ে রাখতে পারেন। এছাড়া এটি চাবির রিং বা ‘কী-চেইন’ হিসেবেও ব্যবহার করা যায়। ছিদ্রটি অনেকটা আংটির মতো কাজ করে, ফলে চাবির সাথে যুক্ত করে আপনি অনায়াসেই এটি সবখানে বহন করতে পারেন এবং প্রয়োজনে দ্রুত খুঁজে পেতে পারেন। আমাদের অতি পরিচিত এই সাধারণ যন্ত্রটির সঠিক ব্যবহার জানলে যেমন দুর্ঘটনা এড়ানো সম্ভব, তেমনি এটি গুছিয়ে রাখাও অনেক সহজ হয়। তাই পরবর্তী সময়ে নখ কাটার পর এর সেফটি ফিচারগুলো ব্যবহার করতে ভুলবেন না। তথ্যসূত্র: জিও নিউজ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow