নেসকো ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় কমিটি গঠন
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসিতে (নেসকো) কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীদের শীর্ষ পেশাজীবী সংগঠন নেসকো ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (ডিপ্রকৌস)-এর নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি (আংশিক) গঠন করা হয়েছে। শনিবার (৬ জুন) সংগঠনের দপ্তর সম্পাদক মো. আল-আমিন আল বোখারীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়। এর আগে গত ২৪ মে অনলাইন প্ল্যাটফর্মে দেশজুড়ে কর্মরত দুই শতাধিক সদস্য প্রকৌশলীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন- বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ (বগুড়া)-এর নির্বাহী প্রকৌশলী এ কে এম মোরশেদুল আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন- বিক্রয় ও বিতরণ বিভাগ-১ (বগুড়া)-এর সহকারী প্রকৌশলী জাকির হোসেন। সংগঠনের সদ্য বিলুপ্ত অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক ও নেসকোর কালীগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সাধারণ সভাটি অত্যন্ত সফলভাবে সঞ্চালনা করেন- রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ এর উপ-সহকারী প্রকৌশলী মো. আল-আমিন আল বোখারী।
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসিতে (নেসকো) কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীদের শীর্ষ পেশাজীবী সংগঠন নেসকো ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (ডিপ্রকৌস)-এর নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি (আংশিক) গঠন করা হয়েছে। শনিবার (৬ জুন) সংগঠনের দপ্তর সম্পাদক মো. আল-আমিন আল বোখারীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়।
এর আগে গত ২৪ মে অনলাইন প্ল্যাটফর্মে দেশজুড়ে কর্মরত দুই শতাধিক সদস্য প্রকৌশলীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন- বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ (বগুড়া)-এর নির্বাহী প্রকৌশলী এ কে এম মোরশেদুল আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন- বিক্রয় ও বিতরণ বিভাগ-১ (বগুড়া)-এর সহকারী প্রকৌশলী জাকির হোসেন।
সংগঠনের সদ্য বিলুপ্ত অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক ও নেসকোর কালীগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সাধারণ সভাটি অত্যন্ত সফলভাবে সঞ্চালনা করেন- রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ এর উপ-সহকারী প্রকৌশলী মো. আল-আমিন আল বোখারী।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট জ্বালানি বিশেষজ্ঞ, পরিবেশবিদ এবং বাংলাদেশ পাওয়ার সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশনের রাজশাহী অঞ্চলের সাবেক সভাপতি প্রকৌশলী ড. দেওয়ান মো. শাহ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আইডিইবি রংপুর জেলা কমিটির সভাপতি এম এ ওয়ালী।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপ-সহকারী প্রকৌশলী মো. হারুনুর রশিদ, অতঃপর ১৯৫২ সালের ভাষা শহীদ, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সকল বীর শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি এ কে এম মোরশেদুল আলম এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন জানান, নেসকোতে দীর্ঘদিন ধরে সহকারী প্রকৌশলী ও উপ-বিভাগীয় প্রকৌশলী পদে পদোন্নতি কার্যক্রম স্থবির হয়ে আছে। একই সাথে শতাধিক উপ-সহকারী প্রকৌশলী ও জুনিয়র সহকারী ব্যবস্থাপকের (আইসিটি) পদ শূন্য থাকায় মাঠ পর্যায়ে কর্মরত প্রকৌশলীদের ওপর তীব্র কাজের চাপ সৃষ্টি হচ্ছে। শীর্ষ নেতৃদ্বয় অবিলম্বে এই শূন্যপদগুলোতে দ্রুত জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি ও নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নেসকো কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।
এছাড়া সরকার ঘোষিত ১০ থেকে ১৫ ভাগ বিশেষ প্রণোদনা দ্রুত বাস্তবায়ন, নতুন যুগোপযোগী পে-স্কেল নির্ধারণ এবং সমগ্র পাওয়ার সেক্টরের জন্য বৈষম্যহীন 'ইউনিফায়েড সার্ভিস রুল' প্রণয়নের লক্ষ্যে নেসকোর সম্মানিত চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের নিকট দ্রুত একটি বিস্তারিত স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সাধারণ সভায় উপস্থিত সকল সদস্য প্রকৌশলীর সর্বসম্মতিক্রমে অনুমোদিত ১৭ সদস্য বিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটিতে তিনজন উপদেষ্টা করা হয়েছে। এরা হলেন- নেসকোর উপবিভাগীয় প্রকৌশলী (অব.) ড. দেওয়ান মো. শাহ আলম, উপবিভাগীয় প্রকৌশলী (অব.) এম এ ওয়ালী ও নির্বাহী প্রকৌশলী মো. মজিবর রহমান।
অন্যরা হলেন- সভাপতি এ কে এম মোরশেদুল আলম- নির্বাহী প্রকৌশলী, বিক্রয় ও বিতরণ বিভাগ-৫, নেসকো, বগুড়া। সিনিয়র সহসভাপতি মো. রাজীব হাসান- সহকারী প্রকৌশলী, স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন প্রকল্প, রাজশাহী। সহসভাপতি মো. তারিকুল ইসলাম- নির্বাহী প্রকৌশলী, বিক্রয় ও বিতরণ বিভাগ, নেসকো, কালিগঞ্জ, মো. সিরাজুল ইসলাম- নির্বাহী প্রকৌশলী, বিক্রয় ও বিতরণ বিভাগ, নেসকো, কুড়িগ্রাম, মো. জামিল খালেদুর রহমান-সহকারী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পূর্ত নির্মাণ) এর দপ্তর, রাজশাহী।
সাধারণ সম্পাদক জাকির হোসেন- সহকারী প্রকৌশলী, বিক্রয় ও বিতরণ বিভাগ-১, নেসকো, বগুড়া। যুগ্ম সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী- উপ-সহকারী প্রকৌশলী, কিশোরগঞ্জ বিদ্যুৎ সরবরাহ, নেসকো। সাংগঠনিক সম্পাদক মো. হারুনুর রশিদ- উপ-সহকারী প্রকৌশলী, বিক্রয় ও বিতরণ বিভাগ, নেসকো, গোবিন্দগঞ্জ, দপ্তর সম্পাদক মো. আল-আমিন আল বোখারী- উপ-সহকারী প্রকৌশলী, বিক্রয় ও বিতরণ বিভাগ-৪, নেসকো, রাজশাহী, অর্থ সম্পাদক মো. রানা হোসেন- উপ-সহকারী প্রকৌশলী, রেভিনিউ অ্যাস্যুরেন্স, বগুড়া। সহকারী অর্থ সম্পাদক মো. মেহেদী হাসান- উপ-সহকারী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পূর্ত নির্মাণ) এর দপ্তর, রাজশাহী। প্রচার সম্পাদক মো. আরিফুজ্জামান- উপ-সহকারী প্রকৌশলী, স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন প্রকল্প, রাজশাহী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. লিটন মিয়া- জুনিয়র সহকারী ব্যবস্থাপক (আইসিটি), বিক্রয় ও বিতরণ বিভাগ-১, নেসকো, বগুড়া এবং ক্রীড়া সম্পাদক মো. তরিকুল ইসলাম- উপ-সহকারী প্রকৌশলী, বিক্রয় ও বিতরণ বিভাগ-৪, নেসকো, বগুড়া।
কমিটি ঘোষণা শেষে নেতৃবৃন্দ নেসকোর সকল স্তরের ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সাথে গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন, মানসম্মত ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সর্বাত্মক ভূমিকা রাখার আহ্বান জানান।
What's Your Reaction?