নেসকোর কার্যালয় রাজশাহীতেই রাখার দাবি রাবি ছাত্রদল সভাপতির

নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে একটি চিঠি দিয়েছেন। প্রতিমন্ত্রীর চিঠি পেয়ে প্রস্তাবের সম্ভাব্যতা যাচাইয়ে একটি কমিটিও গঠন করেছে বিদ্যুৎ ও জালানি মন্ত্রণালয়। কমিটিকে এক মাসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। কমিটি গঠনের বিষয়টি সোমবার (৯ মার্চ) জানাজানি হলে রাজশাহীতে তোলপাড় শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন অনেকে। খোদ নেসকোর কর্মকর্তা-কর্মচারীদের মাঝেও ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী। তিনি বলেন, ‘রাজশাহীর সন্তান হিসেবে আমরা স্পষ্টভাবে বলতে চাই, নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকেই পরিচালিত হয়েছে এবং রাজশাহীতেই থাকা উচিত। উত্তরাঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ এ প্রতিষ্ঠানটি রাজশাহীতে থাকলে প্রশাসনিক সুবিধার পাশাপাশি এ অঞ্চলের মানুষের আত্মমর্যাদা ও

নেসকোর কার্যালয় রাজশাহীতেই রাখার দাবি রাবি ছাত্রদল সভাপতির

নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে একটি চিঠি দিয়েছেন।

প্রতিমন্ত্রীর চিঠি পেয়ে প্রস্তাবের সম্ভাব্যতা যাচাইয়ে একটি কমিটিও গঠন করেছে বিদ্যুৎ ও জালানি মন্ত্রণালয়। কমিটিকে এক মাসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটি গঠনের বিষয়টি সোমবার (৯ মার্চ) জানাজানি হলে রাজশাহীতে তোলপাড় শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন অনেকে। খোদ নেসকোর কর্মকর্তা-কর্মচারীদের মাঝেও ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী। তিনি বলেন, ‘রাজশাহীর সন্তান হিসেবে আমরা স্পষ্টভাবে বলতে চাই, নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকেই পরিচালিত হয়েছে এবং রাজশাহীতেই থাকা উচিত। উত্তরাঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ এ প্রতিষ্ঠানটি রাজশাহীতে থাকলে প্রশাসনিক সুবিধার পাশাপাশি এ অঞ্চলের মানুষের আত্মমর্যাদা ও উন্নয়নের সঙ্গেও তা যুক্ত থাকে।’

তিনি আরও বলেন, ‘রাজশাহী থেকে প্রতিষ্ঠানটি অন্যত্র সরিয়ে নেওয়ার কোনো সিদ্ধান্ত রাজশাহীবাসীর জন্য অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য হবে। রাজশাহী বিভাগের কেন্দ্র হিসেবে এবং দীর্ঘদিনের প্রশাসনিক ধারাবাহিকতার কারণে নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই থাকা ন্যায্য ও যৌক্তিক। উত্তরাঞ্চলের স্বার্থ ও রাজশাহীর উন্নয়নের কথা বিবেচনা করে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাই, নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই রাখা হোক।’

চিঠিতে প্রতিমন্ত্রী উল্লেখ করেছেন, রাজশাহী ও রংপুর বিভাগের মধ্যবর্তী স্থান হিসেবে বগুড়া জেলায় নেসকোর সদর দপ্তর স্থাপন করা হলে সার্বিক অপারেশনাল কাজে গতি আসবে। পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার, ব্যয় সাশ্রয়, প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি এবং গ্রাহক সেবার মানোন্নয়নের স্বার্থে নেসকোর হেড অফিস বগুড়ায় স্থানান্তর একটি সময়োপযোগী ও কৌশলগত সিদ্ধান্ত হবে বলেও তিনি মত দেন। এ বিষয়ে অবিলম্বে নীতিগত অনুমোদন ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য মন্ত্রীর সদয়, জরুরি ও ইতিবাচক সিদ্ধান্ত কামনা করেন তিনি।

মনির হোসেন মাহিন/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow