‘নো লুক’ ছক্কা, ৩৬০ ডিগ্রি ব্যাটিং দেখে অবাক কিউইরা

শামীম পাটোয়ারী যখন ব্যাটিংয়ে নামেন, ৩১ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৪৯ রান। ব্যক্তিগত তৃতীয় বলেই ছক্কা হাঁকান তিনি। তবে যেভাবে ছক্কা হাঁকালেন, সেটা দেখে হতবাক হয়ে যেতে হয় যে কাউকেই। ১৬তম ওভার করতে আসা কিউই পেসার ন্যাথান স্মিথ ওভারের তৃতীয় বলটা করেছিলেন মিডল স্টাম্পের উপর বাউন্সার। শামীম জায়গায় দাঁড়িয়েই সেটা উইকেটরক্ষকের মাথার উপর দিয়ে পাঠিয়ে দেন বাউন্ডারির বাইরে। শট খেলার পর পিছনে একবার তাকিয়েও দেখলেন না, যেন শট খেলতেই নিশ্চিত হয়ে গিয়েছিলেন এটা ছক্কাই হবে। শরীরী ভাষাতেও এক ধরণের দাপট আর আধিপত্য দেখা গেলো স্পষ্ট! সোমবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট শহীদ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ১৮২ রান তাড়ায় ২ ওভার হাতে রেখেই জয় পায় টাইগাররা। যার বড় কৃতিত্ব শামীমেরও। সেই চিকি পেরিস্কোপ শট খেলে শুরু, এরপর উইকেটের চারপাশে ফ্লিক, স্লগসহ নানা ধরণের শট খেলে ১৩ বলে করেন ৩১ রান। যেখানে ৩ চারের সঙ্গে হাঁকান ২ ছক্কা। পঞ্চম উইকেট উইকেট জুটিতে ২১ বলে ৪৯ রান যোগ করে ম্যাচে বাংলাদেশের জয় নিশ্চিত করেন শামীম ও হৃদয়। ২৭

‘নো লুক’ ছক্কা, ৩৬০ ডিগ্রি ব্যাটিং দেখে অবাক কিউইরা

শামীম পাটোয়ারী যখন ব্যাটিংয়ে নামেন, ৩১ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৪৯ রান। ব্যক্তিগত তৃতীয় বলেই ছক্কা হাঁকান তিনি। তবে যেভাবে ছক্কা হাঁকালেন, সেটা দেখে হতবাক হয়ে যেতে হয় যে কাউকেই। ১৬তম ওভার করতে আসা কিউই পেসার ন্যাথান স্মিথ ওভারের তৃতীয় বলটা করেছিলেন মিডল স্টাম্পের উপর বাউন্সার। শামীম জায়গায় দাঁড়িয়েই সেটা উইকেটরক্ষকের মাথার উপর দিয়ে পাঠিয়ে দেন বাউন্ডারির বাইরে। শট খেলার পর পিছনে একবার তাকিয়েও দেখলেন না, যেন শট খেলতেই নিশ্চিত হয়ে গিয়েছিলেন এটা ছক্কাই হবে। শরীরী ভাষাতেও এক ধরণের দাপট আর আধিপত্য দেখা গেলো স্পষ্ট!

সোমবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট শহীদ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ১৮২ রান তাড়ায় ২ ওভার হাতে রেখেই জয় পায় টাইগাররা। যার বড় কৃতিত্ব শামীমেরও।

সেই চিকি পেরিস্কোপ শট খেলে শুরু, এরপর উইকেটের চারপাশে ফ্লিক, স্লগসহ নানা ধরণের শট খেলে ১৩ বলে করেন ৩১ রান। যেখানে ৩ চারের সঙ্গে হাঁকান ২ ছক্কা। পঞ্চম উইকেট উইকেট জুটিতে ২১ বলে ৪৯ রান যোগ করে ম্যাচে বাংলাদেশের জয় নিশ্চিত করেন শামীম ও হৃদয়। ২৭ বলে ৫১ রানের ইনিংসে ম্যাচ সেরা হন হৃদয়।

শামীমের এমন ‘৩৬০ ডিগ্রি’ ব্যাটিং দেখে প্রশংসা করেছেন নিউজিল্যান্ডের ডিন ক্লেভার। যিনি নিজে এদিন খেলেছেন ২৮ বলে ৫১ রানের দুর্দান্ত ইনিংস। ক্লেভার বলেন, ‘শেষের দিকে ওই দুই ব্যাটার (হৃদয় ও শামীম) দারুণ দক্ষতার পরিচয় দিয়েছে। তারা ৩৬০ ডিগ্রিতে খেলতে পেরেছে, বলের গতি ভালোভাবে কাজে লাগিয়েছে। আর যখন দরকার হয়েছে তখন ছক্কাও মেরেছে।’

শামীমের ওই ‘নো লুক’ ছক্কার সময় নন স্ট্রাইক প্রান্তে ছিলেন হৃদয়। সংবাদ সম্মেলনে তিনিও শামীমের ব্যাটিং নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। হৃদয় বলেন, ‘আমি তো অনেক উপভোগ করি ওর (শামীম) ব্যাটিং। এমন শটস ও খেলে যেটা আমাদের খুব কম ব্যাটারই খেলতে পারে। ছয় নম্বরে পজিশনে এরকম ব্যাটারই দরকার যে সব দিকেই যেকোনো সময় মেরে দিতে পারবে। বোলাররা অনেক চাপে থাকে এরকম শটস খেললে। যেমন যে ছয়টা ও মেরেছে, আপনি যদি খেয়াল করে দেখেন, এরকম ছয় আমরা খুব কমই মারতে পারি। তো অবশ্যই দোয়া করি যেন ধারাবাহিকভাবে আরও ভালো কিছু করে ইনশাআল্লাহ।’

শামীম-হৃদয়ের এমন ব্যাটিংয়ের পর ক্লেভার মনে করছেন, তাদের বোলারদের অনেক কিছু শেখার আছে। তিনি বলেন, ‘আমার মতে, সেখানে বেশ মানসম্মত ব্যাটিং হয়েছে। বোলিংয়ের দিক থেকে আমাদের এখানে অনেক কিছু শেখার আছে। যা পরের ম্যাচে কাজে লাগাতে চাই। আমরা বিষয়গুলো নিয়ে ভাবব, বিশ্লেষণ করব এবং আশা করি পরের ম্যাচে আরও ভালো বোলিং করতে পারব।’

এসকেডি/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow