নোয়াখালীতে ছাত্রদলের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, নতুন কমিটিকে ঘিরে উচ্ছ্বাস

দীর্ঘদিনের অপেক্ষার পর নোয়াখালী জেলা ছাত্রদলের কাঙ্ক্ষিত কমিটি ঘোষণা করায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরকে কৃতজ্ঞতা জানিয়ে শুভেচ্ছা মিছিল ও বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা করেছে নোয়াখালী জেলা ছাত্রদল। বুধবার (৬ মে) বিকেলে জেলার শহীদ ভুলু স্টেডিয়ামের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নতুন বাসস্ট্যান্ড, সুপার মার্কেটের মোড়, টাউন হল মোড়, বড় মসজিদ মোড় প্রদক্ষিণ করে জেলা স্কুলের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। ছাত্রদলের কয়েক হাজার নেতাকর্মী দলীয় পতাকা ও বিভিন্ন প্লেকার্ড সহ স্বতঃস্ফূর্তভাবে আনন্দ শোভাযাত্রায় অংশ নেয়। এসময় নতুন নেতৃত্বকে ফুলের মালা পরিয়ে ও মাথায় ফুল ছিটিয়ে স্বাগত জানায় নেতাকর্মীরা। মিছিল শেষে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি এনবিএস রাসেল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রায়হান। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম উজ্জ্বল, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পা

নোয়াখালীতে ছাত্রদলের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, নতুন কমিটিকে ঘিরে উচ্ছ্বাস

দীর্ঘদিনের অপেক্ষার পর নোয়াখালী জেলা ছাত্রদলের কাঙ্ক্ষিত কমিটি ঘোষণা করায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরকে কৃতজ্ঞতা জানিয়ে শুভেচ্ছা মিছিল ও বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা করেছে নোয়াখালী জেলা ছাত্রদল।

বুধবার (৬ মে) বিকেলে জেলার শহীদ ভুলু স্টেডিয়ামের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নতুন বাসস্ট্যান্ড, সুপার মার্কেটের মোড়, টাউন হল মোড়, বড় মসজিদ মোড় প্রদক্ষিণ করে জেলা স্কুলের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ছাত্রদলের কয়েক হাজার নেতাকর্মী দলীয় পতাকা ও বিভিন্ন প্লেকার্ড সহ স্বতঃস্ফূর্তভাবে আনন্দ শোভাযাত্রায় অংশ নেয়। এসময় নতুন নেতৃত্বকে ফুলের মালা পরিয়ে ও মাথায় ফুল ছিটিয়ে স্বাগত জানায় নেতাকর্মীরা।

মিছিল শেষে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি এনবিএস রাসেল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রায়হান। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম উজ্জ্বল, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক সাফরাতুল ইসলাম নাবিল, সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক করিম উদ্দিন চৌধুরী বাবু প্রমুখ।

সংক্ষিপ্ত বক্তব্যে জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল বলেন, ‘আমরা সবাই বিগত ১৭ বছর ধরে অত্যাচার ও নির্যাতনের শিকার। আমাদের ওপর আস্থা রাখায় কেন্দ্রীয় সংসদ এবং নোয়াখালীর কৃতী সন্তান নাছির উদ্দীন নাছির ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নাছির ভাই গোটা বাংলাদেশের জন্য গর্ব। সংগঠনের ভেতরের সব বিভেদ দূর করে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে ছাত্রদলকে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করা হবে। নোয়াখালীর মাটি ছাত্রদলের ঘাঁটি, নোয়াখালীর মাটি নাছির ভাইয়ের ঘাঁটি।’

উল্লেখ্য, দীর্ঘদিন পর শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নোয়াখালী জেলা ছাত্রদলের ৩৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন এই নেতৃত্বকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow