নোয়াখালীতে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ কর্মী আটক
নোয়াখালীর বেগমগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে পারভেজ শান্ত নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) দুপুরে চৌমুহনী পূর্ব বাজার হাসেম মিয়ার পোল এলাকায় থেকে তাকে আটক করা হয়। আটক পারভেজ শান্ত চৌমুহনী এলাকার ইসমাইল হোসেনের ছেলে এবং ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে পুলিশ নিশ্চিত করেছে। পুলিশ জানায়, চৌমুহনী পূর্ব বাজার হাসেম মিয়ার পোল এলাকায় ছাত্রলীগের কর্মীরা জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এসময় চৌমুহনী পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ব্যানার ও স্ট্যাম্পসহ পারভেজ শান্তকে আটক করে। চৌমুহনী পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, ‘আটক ছাত্রলীগ কর্মীকে আদালতে সোপর্দ করা হবে। তদন্ত করে বাকিদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ ইকবাল হোসেন মজনু/এএইচ/এএসএম
নোয়াখালীর বেগমগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে পারভেজ শান্ত নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার (৪ জুলাই) দুপুরে চৌমুহনী পূর্ব বাজার হাসেম মিয়ার পোল এলাকায় থেকে তাকে আটক করা হয়। আটক পারভেজ শান্ত চৌমুহনী এলাকার ইসমাইল হোসেনের ছেলে এবং ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে পুলিশ নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, চৌমুহনী পূর্ব বাজার হাসেম মিয়ার পোল এলাকায় ছাত্রলীগের কর্মীরা জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এসময় চৌমুহনী পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ব্যানার ও স্ট্যাম্পসহ পারভেজ শান্তকে আটক করে।
চৌমুহনী পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, ‘আটক ছাত্রলীগ কর্মীকে আদালতে সোপর্দ করা হবে। তদন্ত করে বাকিদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ইকবাল হোসেন মজনু/এএইচ/এএসএম
What's Your Reaction?