নোয়াখালীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্ত্রী হত্যার দায়ের স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম সিকদার এ রায় দেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. সেলিম শাহীন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন। তিনি বলেন, স্ত্রী হত্যার দায়ে সাজাপ্রাপ্ত গোলাম ছারওয়ার জেলার কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের বাসিন্দা। মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৩ জানুয়ারি ভোররাতে কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে স্ত্রী শাহানারা বেগমকে নামাজরত অবস্থায় গলায় গামছা প্যাঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন স্বামী গোলাম সারোয়ার। এ ঘটনায় নিহতের বাবা রুহুল আমিন বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় ওই দম্পতির ছেলে সাইমুন বাবার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ রায় ঘোষণা করে। ইকবাল হোসেন মজনু/কেএইচকে/এএসএম

নোয়াখালীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্ত্রী হত্যার দায়ের স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম সিকদার এ রায় দেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. সেলিম শাহীন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন। তিনি বলেন, স্ত্রী হত্যার দায়ে সাজাপ্রাপ্ত গোলাম ছারওয়ার জেলার কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের বাসিন্দা।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৩ জানুয়ারি ভোররাতে কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে স্ত্রী শাহানারা বেগমকে নামাজরত অবস্থায় গলায় গামছা প্যাঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন স্বামী গোলাম সারোয়ার।

এ ঘটনায় নিহতের বাবা রুহুল আমিন বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় ওই দম্পতির ছেলে সাইমুন বাবার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ রায় ঘোষণা করে।

ইকবাল হোসেন মজনু/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow