নোয়াখালীর আকাশে রহস্যময় আলোর ঝলকানি

ভারত নিয়ন্ত্রিত বঙ্গোপসাগরের আকাশসীমায় তিন দিনের বিধিনিষেধ জারির মধ্যেই ওডিশা উপকূল থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জোর জল্পনা তৈরি হয়েছে। আর এই পরীক্ষার রেশ ধরে বাংলাদেশের উপকূলীয় জেলা নোয়াখালীসহ বিভিন্ন অঞ্চলের আকাশে এক রহস্যময় আলোর ঝলকানি দেখা গেছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (৮ মে) সন্ধ্যায় আকস্মিক এই দৃশ্য দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। আকাশে কী দেখা গিয়েছিল? নোয়াখালীর বিভিন্ন উপজেলা থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, সন্ধ্যার আকাশে একটি উজ্জ্বল আলোক পিণ্ড ধীরগতিতে এগিয়ে যাচ্ছে, যার পেছনে ধোঁয়ার মতো লেজ দৃশ্যমান। অনেক প্রত্যক্ষদর্শী একে 'উল্কাপাত' বা 'অচেনা বস্তু' (UFO) মনে করলেও কেউ কেউ বলছেন, এটি মূলত ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষার দৃশ্য হতে পারে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও ভারতের জারি করা 'নোটিশ টু এয়ারম্যানস' (নোটাম) অনুযায়ী, ৬ থেকে ৯ মে পর্যন্ত বঙ্গোপসাগরের ওপর একটি নির্দিষ্ট করিডরে বিমান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ওডিশার আবদুল কালাম দ্বীপ থেকে প্রায় ৩,৫৬০ কিলোমিটার দীর্ঘ এই এলাকায় সাধারণত অত্যাধুনি

নোয়াখালীর আকাশে রহস্যময় আলোর ঝলকানি

ভারত নিয়ন্ত্রিত বঙ্গোপসাগরের আকাশসীমায় তিন দিনের বিধিনিষেধ জারির মধ্যেই ওডিশা উপকূল থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জোর জল্পনা তৈরি হয়েছে। আর এই পরীক্ষার রেশ ধরে বাংলাদেশের উপকূলীয় জেলা নোয়াখালীসহ বিভিন্ন অঞ্চলের আকাশে এক রহস্যময় আলোর ঝলকানি দেখা গেছে বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার (৮ মে) সন্ধ্যায় আকস্মিক এই দৃশ্য দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। আকাশে কী দেখা গিয়েছিল?

নোয়াখালীর বিভিন্ন উপজেলা থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, সন্ধ্যার আকাশে একটি উজ্জ্বল আলোক পিণ্ড ধীরগতিতে এগিয়ে যাচ্ছে, যার পেছনে ধোঁয়ার মতো লেজ দৃশ্যমান। অনেক প্রত্যক্ষদর্শী একে 'উল্কাপাত' বা 'অচেনা বস্তু' (UFO) মনে করলেও কেউ কেউ বলছেন, এটি মূলত ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষার দৃশ্য হতে পারে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও ভারতের জারি করা 'নোটিশ টু এয়ারম্যানস' (নোটাম) অনুযায়ী, ৬ থেকে ৯ মে পর্যন্ত বঙ্গোপসাগরের ওপর একটি নির্দিষ্ট করিডরে বিমান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ওডিশার আবদুল কালাম দ্বীপ থেকে প্রায় ৩,৫৬০ কিলোমিটার দীর্ঘ এই এলাকায় সাধারণত অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম (ICBM) পরীক্ষার সময় এ ধরনের সতর্কতা জারি করা হয়।

নোয়াখালী, লক্ষ্মীপুর ও ভোলা, কক্সবাজারসহ উপকূলীয় অঞ্চলের শত শত মানুষ ফেসবুকে এই আলোর দৃশ্য শেয়ার করেছেন। কেউ কেউ একে মহাজাগতিক ঘটনা হিসেবে দেখছেন, আবার কেউ কেউ ভারতের সামরিক সক্ষমতা বৃদ্ধির সাথে বিষয়টিকে মেলাচ্ছেন। হঠাৎ আকাশে এমন দৃশ্য দেখে সাধারণ মানুষের মধ্যে ক্ষণিকের জন্য কৌতূহল ছড়িয়ে পড়ে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow