নৌ অবরোধ চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে বললেন ট্রাম্প

ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ আরও দীর্ঘ হতে পারে—এমন খবরে বিশ্ববাজারে তেলের দাম আবার বাড়তে শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কর্মকর্তাদের এই অবরোধ চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে বলেছেন। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অর্থনীতি ও তেল রপ্তানির ওপর চাপ ধরে রাখতে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিতে পারে। এই খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম টানা কয়েকদিন ধরে বাড়ছে এবং এখন তা ব্যারেলপ্রতি প্রায় ১১১ ডলারের বেশি। একইভাবে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও ১০০ ডলারের ওপরে উঠে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন বাধাগ্রস্ত হওয়া এবং যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের কারণে বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর এই কারণেই তেলের দাম বাড়ছে।  

নৌ অবরোধ চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে বললেন ট্রাম্প

ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ আরও দীর্ঘ হতে পারে—এমন খবরে বিশ্ববাজারে তেলের দাম আবার বাড়তে শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কর্মকর্তাদের এই অবরোধ চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে বলেছেন।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অর্থনীতি ও তেল রপ্তানির ওপর চাপ ধরে রাখতে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিতে পারে।

এই খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম টানা কয়েকদিন ধরে বাড়ছে এবং এখন তা ব্যারেলপ্রতি প্রায় ১১১ ডলারের বেশি। একইভাবে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও ১০০ ডলারের ওপরে উঠে গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন বাধাগ্রস্ত হওয়া এবং যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের কারণে বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর এই কারণেই তেলের দাম বাড়ছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow