নৌকাসহ ৭ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফ নাফ নদ থেকে দুই ডিঙি নৌকাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর দুইটার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া ও শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদের মোহনা থেকে তাদের ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন- সাবরাং নয়াপাড়ার মৃত লাল মিয়ার ছেলে আব্দুর রহমান, নুরুল ইসলামের ছেলে আবদুল মতলব, মকবুল আহমেদের ছেলে গুরা মিয়া, আব্দুস সালামের ছেলে মো. হাসান ও শাহপরীরদ্বীপ ডেইল পাড়ার আহমদ আলী, নুরুল আবসার ও আবদুর রহিম। ভুক্তভোগী জেলে আহমদ আলীর স্ত্রী মুন্নি আক্তার বিলাপ করে বলেন, আমার স্বামীসহ তিন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। আমরা খুবই গরীব, মাছ শিকারে গেলে খেতে পারি নাইলে পারি না। এখন যদি আমার স্বামী ফেরত না আসে আমাদের না খেয়ে মরতে হবে। নৌকার মালিক আব্দু শুক্কুর বলেন, আমার মালিকানাধীন নৌকা নিয়ে চারজন জেলে আজ মাছ শিকারে যায় নাফ নদে। ফিরে আসার সময় আরাকান আর্মি তাদের ধরে নিয়ে যায়। তারা খুবই গরীব জেলে। আমার দাবি, তাদের যেন দ্রুত ফেরত আনা হয়। বিষয়টি নিশ্চিত করে সাবরাংয়ের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল ফয়েজ বলেন, আমার এলাকার

নৌকাসহ ৭ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফ নাফ নদ থেকে দুই ডিঙি নৌকাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর দুইটার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া ও শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদের মোহনা থেকে তাদের ধরে নিয়ে যায়।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন- সাবরাং নয়াপাড়ার মৃত লাল মিয়ার ছেলে আব্দুর রহমান, নুরুল ইসলামের ছেলে আবদুল মতলব, মকবুল আহমেদের ছেলে গুরা মিয়া, আব্দুস সালামের ছেলে মো. হাসান ও শাহপরীরদ্বীপ ডেইল পাড়ার আহমদ আলী, নুরুল আবসার ও আবদুর রহিম।

ভুক্তভোগী জেলে আহমদ আলীর স্ত্রী মুন্নি আক্তার বিলাপ করে বলেন, আমার স্বামীসহ তিন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। আমরা খুবই গরীব, মাছ শিকারে গেলে খেতে পারি নাইলে পারি না। এখন যদি আমার স্বামী ফেরত না আসে আমাদের না খেয়ে মরতে হবে।

নৌকার মালিক আব্দু শুক্কুর বলেন, আমার মালিকানাধীন নৌকা নিয়ে চারজন জেলে আজ মাছ শিকারে যায় নাফ নদে। ফিরে আসার সময় আরাকান আর্মি তাদের ধরে নিয়ে যায়। তারা খুবই গরীব জেলে। আমার দাবি, তাদের যেন দ্রুত ফেরত আনা হয়।

বিষয়টি নিশ্চিত করে সাবরাংয়ের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল ফয়েজ বলেন, আমার এলাকার ৫ জেলে ও শাহপরীরদ্বীপের ৩ জেলেকে নাফ নদে মাছ ধরতে গেলে তাদের ধরে নিয়ে যায় মিয়ানমার আরকান বাহিনী। তারা বৃহস্পতিবার সকাল ৭টায় নাফ নদে মাছ শিকারে যায়। দুপুর ২টার দিকে ফিরে আসার সময় তাদের ধরে নিয়ে যায়।

টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, জেলে ধরে নিয়ে গেছে আমি শুনেছি। সেখানকার বিওপি কমান্ডারকে বলেছি বিস্তারিত জেনে আমাকে জানাতে। পরে তাদের ফেরত আনার জন্য কার্যক্রম শুরু করা যাবে।

টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ বলেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। এ বিষয়ে তাদের ফেরত আনতে কোস্ট গার্ড ও বিজিবি সঙ্গে কথা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow