নৌবাহিনীর আমিনুল চ্যাম্পিয়ন
বাংলাদেশ চেস ফেডারেশনের (বিসিএফ) ওপেন ফিদে রেটিং দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন খন্দকার আমিনুল ইসলাম। বাংলাদেশ নৌবাহিনীর এই ফিদে মাস্টার ৯ খেলায় ৮ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করেছেন। স্পোর্টস বাংলার গোলাম মোস্তফা ভূঁইয়ার সংগ্রহ ছিল সমান। টাইব্রেকিং পদ্ধতির লড়াইয়ে গোলাম মোস্তফাকে রানার-আপ ট্রফিতে সান্ত্বনা খুঁজতে হয়েছে। ৪ দাবাড়ুর সংগ্রহ ছিল সাত পয়েন্ট করে। টাইব্রেকিং পদ্ধতিতে ভারতের প্রিয়াংশু বড়ুয়া তৃতীয়, ফিরোজ আহমেদ চতুর্থ, ভারতের সৌরভ চৌবে পঞ্চম এবং ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী ষষ্ঠ স্থান লাভ করেন। সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিংয়ে সপ্তম হতে ত্রয়োদশ স্থান পেয়ে অর্থ পুরস্কার লাভ করেন যথাক্রমে ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান, ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, সাফায়াত কিবরিয়া আজান, রায়ান রশিদ মুগ্ধ, ক্যান্ডিডেট মাস্টার মাছুম হোসেন, ক্যান্ডিডেট মাস্টার এস, এম, স্মরন এবং ফিদে মাস্টোর মোহাম্মদ জাভেদ। নবম ও শেষ রাউন্ডের খেলায় ফিদে মাস্টার খন্দকার আমিনুল হারান আরেক ফিদে মাস্টার মাহফুজকে, মোস্তফা হারিয়েছেন আওসাফকে, ফিরোজ হারিয়েছেন ক্যান্ডিডেট মাস্টার অভিককে, ফিদে মাস্টার সাক
বাংলাদেশ চেস ফেডারেশনের (বিসিএফ) ওপেন ফিদে রেটিং দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন খন্দকার আমিনুল ইসলাম। বাংলাদেশ নৌবাহিনীর এই ফিদে মাস্টার ৯ খেলায় ৮ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করেছেন।
স্পোর্টস বাংলার গোলাম মোস্তফা ভূঁইয়ার সংগ্রহ ছিল সমান। টাইব্রেকিং পদ্ধতির লড়াইয়ে গোলাম মোস্তফাকে রানার-আপ ট্রফিতে সান্ত্বনা খুঁজতে হয়েছে। ৪ দাবাড়ুর সংগ্রহ ছিল সাত পয়েন্ট করে। টাইব্রেকিং পদ্ধতিতে ভারতের প্রিয়াংশু বড়ুয়া তৃতীয়, ফিরোজ আহমেদ চতুর্থ, ভারতের সৌরভ চৌবে পঞ্চম এবং ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী ষষ্ঠ স্থান লাভ করেন।
সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিংয়ে সপ্তম হতে ত্রয়োদশ স্থান পেয়ে অর্থ পুরস্কার লাভ করেন যথাক্রমে ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান, ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, সাফায়াত কিবরিয়া আজান, রায়ান রশিদ মুগ্ধ, ক্যান্ডিডেট মাস্টার মাছুম হোসেন, ক্যান্ডিডেট মাস্টার এস, এম, স্মরন এবং ফিদে মাস্টোর মোহাম্মদ জাভেদ।
নবম ও শেষ রাউন্ডের খেলায় ফিদে মাস্টার খন্দকার আমিনুল হারান আরেক ফিদে মাস্টার মাহফুজকে, মোস্তফা হারিয়েছেন আওসাফকে, ফিরোজ হারিয়েছেন ক্যান্ডিডেট মাস্টার অভিককে, ফিদে মাস্টার সাকলাইন হারিয়েছেন তানভীরকে, মুগ্ধ হারিয়েছেন মহিলা ফিদে মাস্টার খুশবুকে, সাফায়াত হারিয়েছেন ক্যান্ডিডেট মাস্টার শরীয়তকে, ক্যান্ডিডেট মাস্টার মাছুম হারান শুভংকরকে এবং সাচ্চু হািরয়েছেন ইফতেখারকে।
খেলা শেষে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ আমিনুল এহসান বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ ইভেন্টে ৬ জন ভারতীয় ১৪৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
What's Your Reaction?