নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্য সচিব সাগর
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে নড়াইল জেলা শাখা ‘আমরা জুলাই যোদ্ধা’-এর ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আল মিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত জেলা কমিটিতে গাজী জাকারিয়াকে আহ্বায়ক এবং মো. সাগর শেখকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া ৫১ সদস্যের আহ্বায়ক কমিটির পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে পাঁচজন উপদেষ্টা ও ছয়জন প্রধান সমন্বয়কারীও মনোনীত হয়েছেন। সংগঠনের নেতারা জানান, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো, আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো এবং জুলাই যোদ্ধাদের অধিকার আদায়ে কাজ করাই এ সংগঠনের মূল লক্ষ্য। ‘সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। নড়াইল জেলা কমিটি ঘোষণার পর সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তারা জানান, খুব শিগগিরই পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করা হবে।
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে নড়াইল জেলা শাখা ‘আমরা জুলাই যোদ্ধা’-এর ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আল মিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত জেলা কমিটিতে গাজী জাকারিয়াকে আহ্বায়ক এবং মো. সাগর শেখকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া ৫১ সদস্যের আহ্বায়ক কমিটির পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে পাঁচজন উপদেষ্টা ও ছয়জন প্রধান সমন্বয়কারীও মনোনীত হয়েছেন।
সংগঠনের নেতারা জানান, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো, আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো এবং জুলাই যোদ্ধাদের অধিকার আদায়ে কাজ করাই এ সংগঠনের মূল লক্ষ্য। ‘সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
নড়াইল জেলা কমিটি ঘোষণার পর সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তারা জানান, খুব শিগগিরই পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করা হবে।
What's Your Reaction?