নড়াইল জেলা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা: আহবায়ক সনি, সদস্য সচিব মামুন

নড়াইল জেলা শাখার জাতীয়তাবাদী ছাত্রদলের চার সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনিকে আহবায়ক ও সদর উপজেলার সাবেক আহবায়ক মামুন গাজীকে সদস্য সচিব করে কমিটির অনুমোদন দেয়া হয়। গতকাল মঙ্গলবার (১২ মে) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত সংগঠনটির প্যাডে এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। চার সদস্যবিশিষ্ট এ কমিটিতে রয়েছেন সিনিয়র যুগ্ম-আহবায়ক জেলা ছাত্রদলের সদ্য সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ রোবায়েত খোরশেদ শাথীল এবং যুগ্ম -আহবায়ক কালিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক রকিবুজ্জামান পাপ্পু। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আহবায়ক, সিনিয়র যুগ্ম আহŸায়ক এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হলো।#

নড়াইল জেলা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা: আহবায়ক সনি, সদস্য সচিব মামুন

নড়াইল জেলা শাখার জাতীয়তাবাদী ছাত্রদলের চার সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনিকে আহবায়ক ও সদর উপজেলার সাবেক আহবায়ক মামুন গাজীকে সদস্য সচিব করে কমিটির অনুমোদন দেয়া হয়।

গতকাল মঙ্গলবার (১২ মে) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত সংগঠনটির প্যাডে এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

চার সদস্যবিশিষ্ট এ কমিটিতে রয়েছেন সিনিয়র যুগ্ম-আহবায়ক জেলা ছাত্রদলের সদ্য সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ রোবায়েত খোরশেদ শাথীল এবং যুগ্ম -আহবায়ক কালিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক রকিবুজ্জামান পাপ্পু।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আহবায়ক, সিনিয়র যুগ্ম আহŸায়ক এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হলো।#

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow