নড়াইলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এ শ্লোগানকে সামনে নিয়ে নড়াইলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আজ মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টায় নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের র‌্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নড়াইল জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এসকল অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল, নড়াইল জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ জাপল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নড়াইলের স্টেশন অফিসার দেলোয়ার হোসেন, জেলা প্রশাসনের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষাথীসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় ভুমিকম্প ও অগ্নিকান্ডের সময়ে করনীয় বিভিন্ন বিষয়ের ওপর ধারনা প্রদান করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তারা এবং দুর্ঘটনার সময় উদ্ধার কাজে ব্যাবহ্রত বিভিন্ন যন্ত্রপাতি প্রদর্শন করা হয়।

নড়াইলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এ শ্লোগানকে সামনে নিয়ে নড়াইলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আজ মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টায় নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের র‌্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নড়াইল জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এসকল অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল, নড়াইল জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ জাপল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নড়াইলের স্টেশন অফিসার দেলোয়ার হোসেন, জেলা প্রশাসনের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষাথীসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় ভুমিকম্প ও অগ্নিকান্ডের সময়ে করনীয় বিভিন্ন বিষয়ের ওপর ধারনা প্রদান করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তারা এবং দুর্ঘটনার সময় উদ্ধার কাজে ব্যাবহ্রত বিভিন্ন যন্ত্রপাতি প্রদর্শন করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow