নড়াইলে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যুবক নিহত

নড়াইল সদর উপজেলায় নড়াইল-মাগুরা সড়কে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর দুইটার দিকে সদর উপজেলার হবখালী ইউনিয়নের কাগজিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রিয়াদ শেখ (২০)। সে সদরের ফুলস্বর গ্রামের তরিকুল শেখের ছেলে। তিনি নড়াইলের তৃষ্ণা ওয়াটার ড্রিংকিং এর ডেলিভারিমান হিসেবে কর্মরত ছিলেন। নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে,প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালে নসিমনে বিশুদ্ধ পানি ডেলিভারি দেওয়ার জন্য নলদি ও মিঠাপুর এলাকায় গিয়েছিলেন রিয়াদ। ডেলিভারি দিয়ে ফেরার পথে সদর উপজেলার নড়াইল-মাগুরা সড়কের হবখালী ইউনিয়নের কাগজীপাড়া এলাকায় পৌঁছালে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এসময় রিয়াদ গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা শুরুর কিছু সময় পর জরুরী বিভাগে দ্বায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইলে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যুবক নিহত

নড়াইল সদর উপজেলায় নড়াইল-মাগুরা সড়কে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক যুবক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর দুইটার দিকে সদর উপজেলার হবখালী ইউনিয়নের কাগজিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রিয়াদ শেখ (২০)। সে সদরের ফুলস্বর গ্রামের তরিকুল শেখের ছেলে। তিনি নড়াইলের তৃষ্ণা ওয়াটার ড্রিংকিং এর ডেলিভারিমান হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে,প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালে নসিমনে বিশুদ্ধ পানি ডেলিভারি দেওয়ার জন্য নলদি ও মিঠাপুর এলাকায় গিয়েছিলেন রিয়াদ। ডেলিভারি দিয়ে ফেরার পথে সদর উপজেলার নড়াইল-মাগুরা সড়কের হবখালী ইউনিয়নের কাগজীপাড়া এলাকায় পৌঁছালে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এসময় রিয়াদ গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা শুরুর কিছু সময় পর জরুরী বিভাগে দ্বায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow