পকেটমারের পকেটে আইফোন!

চুয়াডাঙ্গা শহরের রেলস্টেশন এলাকায় পুলিশের হাতে আটক এক পকেটমারের পকেট থেকে উদ্ধার করা হয়েছে আইফোন-১৪ সহ তিনটি স্মার্টফোন ও নগদ ৩০ হাজার টাকা। শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার আরামপাড়া গমপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি হলেন জামালপুরের ইসলামপুর থানার কাছিমা মধ্যেপাড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ফারুক হোসেন (৩৪)। পুলিশ ও ফোনের মালিক জানান, চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়ার ব্যবসায়ী ইউসুফ (২২) গত ১৬ মে সকালে রাজশাহী যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। তার সঙ্গে নগদ ৩৯ হাজার ৫০০ টাকা ও একটি আইফোন-১৪ ছিল। আরামপাড়া গমপট্টি এলাকায় পৌঁছালে ভিড়ের মধ্যে তার প্যান্টের পেছনের পকেট থেকে ওয়ালেটে থাকা টাকা ও ফোনটি চুরি হয়ে যায়। ঘটনার পর আশপাশে থাকা এক ব্যক্তিকে সন্দেহ হলে তাকে দাঁড়াতে বললে তিনি দৌড়ে পালিয়ে যান। পরে কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। শুক্রবার সকালে একই এলাকায় সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করেন ইউসুফ। এসময় উত্তেজিত জনতা তাকে মারধর করলে তিনি আহত হন। পরে খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। চুয়াডা

পকেটমারের পকেটে আইফোন!

চুয়াডাঙ্গা শহরের রেলস্টেশন এলাকায় পুলিশের হাতে আটক এক পকেটমারের পকেট থেকে উদ্ধার করা হয়েছে আইফোন-১৪ সহ তিনটি স্মার্টফোন ও নগদ ৩০ হাজার টাকা।

শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার আরামপাড়া গমপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তি হলেন জামালপুরের ইসলামপুর থানার কাছিমা মধ্যেপাড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ফারুক হোসেন (৩৪)।

পুলিশ ও ফোনের মালিক জানান, চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়ার ব্যবসায়ী ইউসুফ (২২) গত ১৬ মে সকালে রাজশাহী যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। তার সঙ্গে নগদ ৩৯ হাজার ৫০০ টাকা ও একটি আইফোন-১৪ ছিল। আরামপাড়া গমপট্টি এলাকায় পৌঁছালে ভিড়ের মধ্যে তার প্যান্টের পেছনের পকেট থেকে ওয়ালেটে থাকা টাকা ও ফোনটি চুরি হয়ে যায়।

ঘটনার পর আশপাশে থাকা এক ব্যক্তিকে সন্দেহ হলে তাকে দাঁড়াতে বললে তিনি দৌড়ে পালিয়ে যান। পরে কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। শুক্রবার সকালে একই এলাকায় সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করেন ইউসুফ।

এসময় উত্তেজিত জনতা তাকে মারধর করলে তিনি আহত হন। পরে খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন উপপরিদর্শক (এসআই) শরিফুজ্জামান, সহকারী উপপরিদর্শক (এএসআই) রমেন কুমার সরকার ও এএসআই রঞ্জু আহমেদ।

অভিযানে থাকা এএসআই রমেন কুমার সরকার জানান, উপস্থিত সাক্ষীদের সামনে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে চুরি যাওয়া আইফোন-১৪, নগদ ৩০ হাজার টাকা এবং আরও দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়।

ওসি মিজানুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে।

হুসাইন মালিক/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow