পচা গুড় ও নিষিদ্ধ হাইড্রোজ মিশিয়ে গুড় তৈরি: ৩ বছরের কারাদণ্ড

রাজবাড়ীতে পচা গুড়, নিষিদ্ধ হাইড্রোজ ও চিনি মিশিয়ে গুড় উৎপাদনের দায়ে একটি গুড় কারখানার মালিককে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত।রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কাচারিপাড়া এলাকায় অবস্থিত কামুর দোজালি গুড় কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন রাজবাড়ীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসান।অভিযানকালে কারখানায় পচা গুড়, চিনি এবং নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ, ফিটকিরি ও ইউরিয়াসহ বিভিন্ন ক্ষতিকর উপাদান ব্যবহার করে গুড় তৈরির প্রমাণ পাওয়া যায়। এসময় মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর খাদ্য উৎপাদনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানার মালিক মো. কামরুল ইসলাম প্রামাণিককে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়।অভিযানের সময় অভিযুক্ত কারখানার মালিক কামরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।

পচা গুড় ও নিষিদ্ধ হাইড্রোজ মিশিয়ে গুড় তৈরি: ৩ বছরের কারাদণ্ড

রাজবাড়ীতে পচা গুড়, নিষিদ্ধ হাইড্রোজ ও চিনি মিশিয়ে গুড় উৎপাদনের দায়ে একটি গুড় কারখানার মালিককে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কাচারিপাড়া এলাকায় অবস্থিত কামুর দোজালি গুড় কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন রাজবাড়ীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসান।

অভিযানকালে কারখানায় পচা গুড়, চিনি এবং নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ, ফিটকিরি ও ইউরিয়াসহ বিভিন্ন ক্ষতিকর উপাদান ব্যবহার করে গুড় তৈরির প্রমাণ পাওয়া যায়। এসময় মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর খাদ্য উৎপাদনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানার মালিক মো. কামরুল ইসলাম প্রামাণিককে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় অভিযুক্ত কারখানার মালিক কামরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow