পঞ্চগড়ে বিশ্ব নাট্য দিবস পালিত

পঞ্চগড়ে বিশ্ব নাট্য দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৫টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে নাট্যদল ভূমিজ ও প্রাণ প্রকৃতি পরিবেশ ও সাংস্কৃতিক উন্নয়ন বিষয়ক সংস্থা কারিগরের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। শোভাযাত্রায় পঞ্চগড়ের বিভিন্ন নাট্য ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেন। শোভাযাত্রা শেষে ভূমিজের কার্যালয়ে গান, কবিতা ও নাটকের গান অনুষ্ঠিত হয়। শিল্পীরা তাঁদের গান পরিবেশন করেন।আলোচনায় ২০২৬ সালের বিশ্ব নাট্য দিবসের বাণী পাঠ করেন নাট্যকর্মী মোস্তাক আহমেদ। বিশ্বখ্যাত নাট্যকার ব্রেটল্ট ব্রেখট-এর জীবনী ও নাটকের ওপর আলোচনা করেন মকবুলার রহমান সরকারি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক কাজী রফিক। আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মকবুলার রহমান সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান এহতেশামুল হক। নাট্যদল ভূমিজের সাধারণ সম্পাদক রনী শীল-এর সঞ্চালনায় এছাড়া উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি গোলাম কিবরিয়া, দিশারী নাট্যগোষ্ঠীর সভাপতি আল মামুন, সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের

পঞ্চগড়ে বিশ্ব নাট্য দিবস পালিত

পঞ্চগড়ে বিশ্ব নাট্য দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৫টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে নাট্যদল ভূমিজ ও প্রাণ প্রকৃতি পরিবেশ ও সাংস্কৃতিক উন্নয়ন বিষয়ক সংস্থা কারিগরের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। শোভাযাত্রায় পঞ্চগড়ের বিভিন্ন নাট্য ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেন। শোভাযাত্রা শেষে ভূমিজের কার্যালয়ে গান, কবিতা ও নাটকের গান অনুষ্ঠিত হয়। শিল্পীরা তাঁদের গান পরিবেশন করেন।

আলোচনায় ২০২৬ সালের বিশ্ব নাট্য দিবসের বাণী পাঠ করেন নাট্যকর্মী মোস্তাক আহমেদ। বিশ্বখ্যাত নাট্যকার ব্রেটল্ট ব্রেখট-এর জীবনী ও নাটকের ওপর আলোচনা করেন মকবুলার রহমান সরকারি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক কাজী রফিক। আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মকবুলার রহমান সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান এহতেশামুল হক।

নাট্যদল ভূমিজের সাধারণ সম্পাদক রনী শীল-এর সঞ্চালনায় এছাড়া উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি গোলাম কিবরিয়া, দিশারী নাট্যগোষ্ঠীর সভাপতি আল মামুন, সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের মুখ্য সংগঠক আহসান হাবিব, ভাওয়াইয়া একাডেমির সভাপতি শিলু, তেঁতুলিয়া থিয়েটারের আহ্বায়ক আশরাফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমিজ ও কারিগরের প্রতিষ্ঠাতা সরকার হায়দার। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন রইস উদ্দিন, বাউল মানিক খা, ইমরান, জ্যোতি। কবিতা আবৃত্তি করেন কবি ফাহিম আহমেদ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow