পঞ্চগড় ইসলামী আন্দোলন জেলার নতুন সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক সৈয়দ সুলতান মাহমুদ

ইসলামী আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় জেলা শাখার দ্বি-বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে আব্দুল হাই ও সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ সুলতান মাহমুদ নির্বাচিত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় জেলা কার্যালয় চত্বরে সম্মেলনে পূর্বের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটির সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করেন দলটির সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান। পরে তিনি দুইজনকেই নতুন পদ গ্রহণের দলীয় শপথবাক্য পাঠ করান। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় এক দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় দলটির সহকারী মহাসচিব কেএম আতিকুর রহমান বলেন, ইসলামি আন্দোলনের আমির এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত নেন। পরে আমরা ২২ লক্ষের মত ভোট পেয়েছি। একজন এমপি পেয়েছি। প্রাথমিকভাবে এটি ভূল মনে হলেও পরে তো প্রমাণ পেয়েছেন সিদ্ধান্ত সঠিক ছিলো। তবে তিনি সব ইসলামী দলের ভোট একটি বাক্সে নিতে চেয়েছিলেন। শুধু একটি দলের জন্য হয়নি। আমির যখন যাচ্ছিলেন মদিনার পথে তখন দলটি যাচ্ছিলো আমেরিকার পথে। তারা নামে ইসলামী দল হলেও কাজে কোন প্রমাণ নেই। আগামী সাত দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে পাঠানোর নি

পঞ্চগড় ইসলামী আন্দোলন জেলার নতুন সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক সৈয়দ সুলতান মাহমুদ

ইসলামী আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় জেলা শাখার দ্বি-বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে আব্দুল হাই ও সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ সুলতান মাহমুদ নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় জেলা কার্যালয় চত্বরে সম্মেলনে পূর্বের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটির সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করেন দলটির সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান।

পরে তিনি দুইজনকেই নতুন পদ গ্রহণের দলীয় শপথবাক্য পাঠ করান। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় এক দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় দলটির সহকারী মহাসচিব কেএম আতিকুর রহমান বলেন, ইসলামি আন্দোলনের আমির এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত নেন। পরে আমরা ২২ লক্ষের মত ভোট পেয়েছি। একজন এমপি পেয়েছি। প্রাথমিকভাবে এটি ভূল মনে হলেও পরে তো প্রমাণ পেয়েছেন সিদ্ধান্ত সঠিক ছিলো। তবে তিনি সব ইসলামী দলের ভোট একটি বাক্সে নিতে চেয়েছিলেন। শুধু একটি দলের জন্য হয়নি। আমির যখন যাচ্ছিলেন মদিনার পথে তখন দলটি যাচ্ছিলো আমেরিকার পথে। তারা নামে ইসলামী দল হলেও কাজে কোন প্রমাণ নেই।

আগামী সাত দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে পাঠানোর নির্দেশনা দেয়া হয়েছে। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগের শেখ মুহাম্মদ আল আমিন সহ অঙ্গ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে, জেলার মজলিসে শূরা সদস্য প্রত্যক্ষ ভোট বা মাসোয়ারার পদ্ধতিতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow