পঞ্চগড়ে ঘুষের টাকা ফেরত চাওয়ায় প্রতিবেশিকে পিটালেন ইউপি সদস্য

পঞ্চগড়ে ইউপি সদস্যকে মাতৃত্বকালীন ভাতার কার্ড করে দেওয়ার নামে নেওয়া ঘুষের টাকা ফেরত চাওয়ায় প্রতিবেশীকে বেধড়ক মারধর ও গাছের ডাল দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন এক ব্যক্তি। এই ঘটনায় থানায় অভিযোগের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মারধরের শিকার ব্যক্তি। ঘটনাটি গত মঙ্গলবার দিবাগত রাতে মাগুড়া ইউনিয়নের দলুয়া বাজারে বাবুলের দোকানের সামনে ঘটেছে। তবে বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আজিজার রহমান সরকার। আজিজার রহমান সরকার একইসাথে ওই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। আহত ব্যক্তি হলেন পঞ্চগড় সদর উপজেলা মাগুড়া ইউনিয়নের সরকার পাড়া গ্রামের আব্দুর রশিদ সরকার (৪০)। তিনি ওই গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে। আব্দুর রশিদ সরকার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদকও। বর্তমানে তিনি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডের তিন নম্বর বেডে চিকিৎসা নিচ্ছেন।আব্দুর রশিদ সরকার তার পরিবার এবং স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মঙ্গলবার রাতে আব্দুর রশিদ সরকার তার শ্বশুরবাড়ি থেকে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে

পঞ্চগড়ে ঘুষের টাকা ফেরত চাওয়ায় প্রতিবেশিকে পিটালেন ইউপি সদস্য

পঞ্চগড়ে ইউপি সদস্যকে মাতৃত্বকালীন ভাতার কার্ড করে দেওয়ার নামে নেওয়া ঘুষের টাকা ফেরত চাওয়ায় প্রতিবেশীকে বেধড়ক মারধর ও গাছের ডাল দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন এক ব্যক্তি।

এই ঘটনায় থানায় অভিযোগের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মারধরের শিকার ব্যক্তি। ঘটনাটি গত মঙ্গলবার দিবাগত রাতে মাগুড়া ইউনিয়নের দলুয়া বাজারে বাবুলের দোকানের সামনে ঘটেছে। তবে বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আজিজার রহমান সরকার।

আজিজার রহমান সরকার একইসাথে ওই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। আহত ব্যক্তি হলেন পঞ্চগড় সদর উপজেলা মাগুড়া ইউনিয়নের সরকার পাড়া গ্রামের আব্দুর রশিদ সরকার (৪০)। তিনি ওই গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে। আব্দুর রশিদ সরকার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদকও। বর্তমানে তিনি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডের তিন নম্বর বেডে চিকিৎসা নিচ্ছেন।

আব্দুর রশিদ সরকার তার পরিবার এবং স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মঙ্গলবার রাতে আব্দুর রশিদ সরকার তার শ্বশুরবাড়ি থেকে বাসায় ফিরছিলেন।

পথিমধ্যে দলুয়া বাজারে বাবুলের দোকানের সামনে ইউপি সদস্য আজিজার রহমান সরকার আব্দুর রশিদকে ডেকে নিয়ে বলেন, "আমার নামে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন কেন?" এর জবাবে আব্দুর রশিদ বলেন, "আমি মিথ্যা তথ্য ছড়াইনি। আপনি আমার কাছে মাতৃত্বকালীন ভাতার জন্য দুই দফায় এক বছর আগে পাঁচ হাজার টাকা নিয়েছেন, ফেরত দেননি। উপরন্তু আপনি ফ্যামিলি কার্ডের জন্য পাঁচ হাজার টাকা চেয়েছেন।" এই কথা বলার মুহূর্তে কিছু বুঝে ওঠার আগেই রশিদ সরকারকে বেধড়ক মারধর শুরু করা হয়।

একপর্যায়ে গাছের ডাল দিয়ে রশিদের বাম হাত এবং বাম পায়ে পেটানো হয়। তাৎক্ষণিকভাবে প্রতিবেশী এবং বাজারের লোকজন রশিদকে উদ্ধার করে রাত ১১.৪০টার দিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে আব্দুর রশিদ সাংবাদিকদের কাছে ইউপি সদস্য ও বিএনপি নেতা আজিজার রহমান সরকারের বিচার দাবি করে ঘুষের টাকা ফেরত চেয়েছেন এবং ন্যায়বিচারের দাবি করেন।

অভিযুক্ত ইউপি সদস্য আজিজার রহমান সরকার জানান, আসলে মারামারির ঘটনাটি পারিবারিক ঘটনা। তিনি কোনো ঘুষ কিংবা ভাতার কার্ড করে দেওয়ার জন্য আব্দুর রশিদের কাছে কোনো অর্থ গ্রহণ করেননি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow