পঞ্চগড়ে জুলাই শহীদ পরিবাারের সাথে প্রতিমন্ত্রীর ঈদ উদযাপন

২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ। ঈদের দ্বিতীয়দিন শুক্রবার (২৯ মে) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার পাচপীর এলাকায় প্রতিমন্ত্রীর নিজ বাসভবনে আয়োজিত মধ্যাহ্ন প্রীতিভোজে সহস্রাধিক মানুষের অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা, পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ। মধ্যাহ্ন ভোজের শুরুতে বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সমান নাগরিক অধিকার নিশ্চিত করার নীতিতে বিএনপি বিশ্বাস করে। দেশে কোনো ধরনের বৈষম্যের স্থান হবে না বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত ও ষড়যন্ত্রকারীদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হব

পঞ্চগড়ে জুলাই শহীদ পরিবাারের সাথে প্রতিমন্ত্রীর ঈদ উদযাপন

২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।

ঈদের দ্বিতীয়দিন শুক্রবার (২৯ মে) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার পাচপীর এলাকায় প্রতিমন্ত্রীর নিজ বাসভবনে আয়োজিত মধ্যাহ্ন প্রীতিভোজে সহস্রাধিক মানুষের অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা, পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

মধ্যাহ্ন ভোজের শুরুতে বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সমান নাগরিক অধিকার নিশ্চিত করার নীতিতে বিএনপি বিশ্বাস করে। দেশে কোনো ধরনের বৈষম্যের স্থান হবে না বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত ও ষড়যন্ত্রকারীদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। পাশাপাশি সমাজে বিভেদ সৃষ্টির অপচেষ্টা মোকাবিলায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবীসহ সব শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

পরে স্থানীয় সাংস্কৃতিক পরিষদের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের আয়োজন শেষ হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow