পটিয়ায় পত্রিকা বিক্রেতাদের প্রেসক্লাবের খাদ্য সহায়তা
চলমান বন্যা পরিস্থিতিতে চট্টগ্রামের পটিয়ায় কর্মরত ক্ষতিগ্রস্ত পত্রিকা বিক্রেতাদের খাদ্য সহায়তা দিয়েছে স্থানীয় পটিয়া প্রেসক্লাব। সোমবার (১৩ জুলাই) পৌর সদরের একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়। পটিয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আবেদুজ্জামান আবেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রবিউল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আব্দুস সোবহান রাহাত আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এ টি এম তোহা। এ টি এম তোহা বলেন, ‘হকাররা সংবাদপত্র এবং সাংবাদিকদের একই পরিবারের সদস্য। চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে অন্য পেশাজীবীদের মতো আমাদের হকার ভাইয়েরাও ভালো নেই, তারা চরম কষ্টে দিনাতিপাত করছেন। পটিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।’ আরও পড়ুন আশ্রয়কেন্দ্রে থাকা ৭০০ পরিবারের পাশে সিএমপি, চলছে ত্রাণ বিতরণ এসময় তিনি দেশের এই ক্রান্তিলগ্নে চট্টগ্রামের বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে পটিয়া হকার সমিতির সভাপতি আসহাব উদ্দিন বলেন, ‘যে কোনো দুর্যোগে পটিয়া প্রেসক্লাব নেতারা বিগত
চলমান বন্যা পরিস্থিতিতে চট্টগ্রামের পটিয়ায় কর্মরত ক্ষতিগ্রস্ত পত্রিকা বিক্রেতাদের খাদ্য সহায়তা দিয়েছে স্থানীয় পটিয়া প্রেসক্লাব।
সোমবার (১৩ জুলাই) পৌর সদরের একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়। পটিয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আবেদুজ্জামান আবেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রবিউল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আব্দুস সোবহান রাহাত আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এ টি এম তোহা।
এ টি এম তোহা বলেন, ‘হকাররা সংবাদপত্র এবং সাংবাদিকদের একই পরিবারের সদস্য। চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে অন্য পেশাজীবীদের মতো আমাদের হকার ভাইয়েরাও ভালো নেই, তারা চরম কষ্টে দিনাতিপাত করছেন। পটিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।’
এসময় তিনি দেশের এই ক্রান্তিলগ্নে চট্টগ্রামের বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে পটিয়া হকার সমিতির সভাপতি আসহাব উদ্দিন বলেন, ‘যে কোনো দুর্যোগে পটিয়া প্রেসক্লাব নেতারা বিগত দিনেও হকারদের পাশে ছিল।’
এসময় উপস্থিত ছিলেন পটিয়া প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী, দপ্তর সম্পাদক মোরশেদ আলম, আপ্যায়ন সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, ক্রীড়া সম্পাদক শহীদুল ইসলাম, কার্যকরী সদস্য গোলাম কাদের, গিয়াস উদ্দিন, আ ন ম সেলিম, ওসমান গনি, সায়েম মাহমুদ প্রমুখ।
এমডিআইএইচ/একিউএফ
What's Your Reaction?
