পথ হারানো নারীকে রাস্তা চেনালেন অরিজিৎ

বলিউডের প্লে-ব্যাক জগতের সুর সম্রাট ছিলেন অরিজিৎ সিং। তিনি মানেই যেখানে কয়েক কোটি অনুরাগীর উন্মাদনা, সেখানে বারবার নিজের শেকড়ে ফিরে গিয়ে সাধারণ জীবনযাপনে অভ্যস্ত এই গায়ক আবারও নেটদুনিয়ার প্রশংসা কুড়াচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, জিয়াগঞ্জের এক সংকীর্ণ গলিতে পথ হারিয়ে ফেলা এক নারীকে অত্যন্ত ধৈর্য ধরে গন্তব্য বুঝিয়ে দিচ্ছেন অরিজিৎ। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, কোনো সেলিব্রিটি সুলভ জাঁকজমক বা দেহরক্ষীর বেষ্টনী ছাড়াই সাধারণ মানুষের মতো রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন অরিজিৎ। সেখানে এক নারী রাস্তা খুঁজে না পাওয়ায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়লে, অরিজিৎ নিজে এগিয়ে আসেন। অত্যন্ত যত্ন সহকারে কোন গলি দিয়ে কীভাবে লক্ষ্যে পৌঁছাতে হবে, তা বুঝিয়ে দেন তিনি। তার এই নিরহংকারী আচরণ দেখে নেটিজেনরা বলছেন, ‘প্রতিভাই মানুষকে বড় করে না, মানুষের প্রতি ব্যবহারই আসল পরিচয়।‘ তবে ভারতের জিয়াগঞ্জের বাসিন্দাদের কাছে অবশ্য এই দৃশ্য নতুন কিছু নয়। মুম্বাইয়ের চাকচিক্য ফেলে তিনি প্রায়ই নিজের শহরে স্কুটি নিয়ে ঘুরে বেড়ান, আড্ডা দেন শৈশবের বন্ধুদের সঙ্গে। স্থানীয়দের মতে, ‘এটাই তো স

পথ হারানো নারীকে রাস্তা চেনালেন অরিজিৎ

বলিউডের প্লে-ব্যাক জগতের সুর সম্রাট ছিলেন অরিজিৎ সিং। তিনি মানেই যেখানে কয়েক কোটি অনুরাগীর উন্মাদনা, সেখানে বারবার নিজের শেকড়ে ফিরে গিয়ে সাধারণ জীবনযাপনে অভ্যস্ত এই গায়ক আবারও নেটদুনিয়ার প্রশংসা কুড়াচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, জিয়াগঞ্জের এক সংকীর্ণ গলিতে পথ হারিয়ে ফেলা এক নারীকে অত্যন্ত ধৈর্য ধরে গন্তব্য বুঝিয়ে দিচ্ছেন অরিজিৎ।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, কোনো সেলিব্রিটি সুলভ জাঁকজমক বা দেহরক্ষীর বেষ্টনী ছাড়াই সাধারণ মানুষের মতো রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন অরিজিৎ। সেখানে এক নারী রাস্তা খুঁজে না পাওয়ায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়লে, অরিজিৎ নিজে এগিয়ে আসেন। অত্যন্ত যত্ন সহকারে কোন গলি দিয়ে কীভাবে লক্ষ্যে পৌঁছাতে হবে, তা বুঝিয়ে দেন তিনি।

তার এই নিরহংকারী আচরণ দেখে নেটিজেনরা বলছেন, ‘প্রতিভাই মানুষকে বড় করে না, মানুষের প্রতি ব্যবহারই আসল পরিচয়।‘

তবে ভারতের জিয়াগঞ্জের বাসিন্দাদের কাছে অবশ্য এই দৃশ্য নতুন কিছু নয়। মুম্বাইয়ের চাকচিক্য ফেলে তিনি প্রায়ই নিজের শহরে স্কুটি নিয়ে ঘুরে বেড়ান, আড্ডা দেন শৈশবের বন্ধুদের সঙ্গে। স্থানীয়দের মতে, ‘এটাই তো সেই চেনা অরিজিৎ। যার আচরণ দেখলে বোঝাই যায় না যে তিনি কোনো সেলিব্রেটি। তাকে দেখলে মনে হবে একেবারেই ঘরের ছেলের মতো হাবভাব।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow