পথচারীকে বাঁচাতে গিয়ে খুঁটিতে বাসের ধাক্কা, নিহত ১

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার মাধাইয়া এলাকার দোতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে মহাসড়ক পার হওয়ার সময় স্টার লাইন পরিবহনের দ্রুতগতির একটি বাস ওই পথচারীকে ধাক্কা দেয়। তাকে বাঁচাতে গিয়ে বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই পথচারীর মৃত্যু হয়। দুর্ঘটনায় বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে এবং বৈদ্যুতিক খুঁটিটি ভেঙে গেছে। ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, খবর পেয়ে দ্রুত হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে। দুর্ঘটনার পরপর মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বিঘ্নিত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ওসি আরও বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস

পথচারীকে বাঁচাতে গিয়ে খুঁটিতে বাসের ধাক্কা, নিহত ১
কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার মাধাইয়া এলাকার দোতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে মহাসড়ক পার হওয়ার সময় স্টার লাইন পরিবহনের দ্রুতগতির একটি বাস ওই পথচারীকে ধাক্কা দেয়। তাকে বাঁচাতে গিয়ে বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই পথচারীর মৃত্যু হয়। দুর্ঘটনায় বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে এবং বৈদ্যুতিক খুঁটিটি ভেঙে গেছে। ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, খবর পেয়ে দ্রুত হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে। দুর্ঘটনার পরপর মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বিঘ্নিত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ওসি আরও বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow