পদত্যাগ করেননি ঢাবি উপাচার্য, পদত্যাগের সংবাদে ভুল ব্যাখা দেওয়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দায়িত্ব থেকে সরে দাঁড়াতে আগ্রহ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তবে এখনই তিনি পদত্যাগ করছেন না। হঠাৎ করে কোন শূন্যতা বা প্রশাসনিক অচলাবস্থা সৃষ্টি করার পক্ষে তিনি নন। যার ফলে পরবর্তী সরকার ও সংশ্লিষ্ট মহল চাইলে নির্দিষ্ট সময় পর্যন্ত দায়িত্ব পালনে তিনি রাজি আছেন। এছাড়া উপাচার্য পদত্যাগ করছেন, গণমাধ্যমে পরিবেশিত এমন সংবাদ ভুল ব্যাখা হিসেবে উল্লেখ করেছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়। এতে বলা হয়, ‘তার (উপাচার্য) এই বক্তব্য বেশ কিছু গণমাধ্যমে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তিনি উপাচার্যের পদ থেকে পদত্যাগ করছেন বলে এসব গণমাধ্যমে বলা হয়েছে। যা তার বক্তব্যের সঙ্গে মিল নেই।’ এর আগে বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক বিশেষ সংবাদ সম্মেলনে উপচার্য পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। শিগগিরই বিশ্ববিদ্যালয়ের আচার্য ও মহামান্য রাষ্ট্রপতি বরারবর উপচার্য
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দায়িত্ব থেকে সরে দাঁড়াতে আগ্রহ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তবে এখনই তিনি পদত্যাগ করছেন না। হঠাৎ করে কোন শূন্যতা বা প্রশাসনিক অচলাবস্থা সৃষ্টি করার পক্ষে তিনি নন। যার ফলে পরবর্তী সরকার ও সংশ্লিষ্ট মহল চাইলে নির্দিষ্ট সময় পর্যন্ত দায়িত্ব পালনে তিনি রাজি আছেন। এছাড়া উপাচার্য পদত্যাগ করছেন, গণমাধ্যমে পরিবেশিত এমন সংবাদ ভুল ব্যাখা হিসেবে উল্লেখ করেছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়। এতে বলা হয়, ‘তার (উপাচার্য) এই বক্তব্য বেশ কিছু গণমাধ্যমে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তিনি উপাচার্যের পদ থেকে পদত্যাগ করছেন বলে এসব গণমাধ্যমে বলা হয়েছে। যা তার বক্তব্যের সঙ্গে মিল নেই।’
এর আগে বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক বিশেষ সংবাদ সম্মেলনে উপচার্য পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। শিগগিরই বিশ্ববিদ্যালয়ের আচার্য ও মহামান্য রাষ্ট্রপতি বরারবর উপচার্য পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করবেন অধ্যাপক নিয়াজ আহমেদ খান।
What's Your Reaction?