পদার্থবিজ্ঞানের প্রশ্ন ‌‘মানসম্মত’, সহজ হয়েছে হিসাব ও যুক্তিবিদ্যাও

শিক্ষার্থীদের আন্দোলনের মুখেও ঢাকাসহ দেশের ৫৯ জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান দ্বিতীয়পত্র, ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীদের হিসাববিজ্ঞান দ্বিতীয়পত্র ও মানবিকের শিক্ষার্থীদের যুক্তিবিদ্যা দ্বিতীয়পত্র পরীক্ষা নেওয়া হয়। যদিও আগের দিনের আন্দোলনের জেরে পরীক্ষা নিয়ে সংশয়ে ছিলেন পরীক্ষার্থীরা। তবে এদিন পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্ন স্ট্যান্ডার্ড বা মানসম্মত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। পরীক্ষা শেষে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রের দুই পরীক্ষার্থী জাগো নিউজকে জানান, তারা দুজনই পদার্থবিজ্ঞান দ্বিতীয়পত্র পরীক্ষা দিয়েছেন। আজকে পদার্থবিজ্ঞানের এমসিকিউ প্রশ্ন খুব ভালো হয়েছে। তারা ঠিকমতো উত্তর লিখে এসেছেন। এমসিকিউ অংশের কিছু প্রশ্ন জটিল ছিল। তবে প্রশ্নপত্র স্ট্যান্ডার্ড ছিল বলেই জানিয়েছেন তারা। একই কেন্দ্রে পরীক্ষা দেওয়া ব্যবসায় শিক্ষা বিভাগের কয়েকজন শিক্ষার্থী জানান, হিসাববিজ্ঞান প্রথমপত্রের এমসিকিউ বেশ কঠিন হয়েছিল। কিন্তু আজকে হিসাববিজ্ঞান দ্বিতীয়পত্র পরীক্ষার প্রশ্ন খুব সহজ হয়েছে। তারা ভালো পরীক্ষা দিয়েছেন। তবু বৃষ্টির মধ্যে পরীক্ষা

পদার্থবিজ্ঞানের প্রশ্ন ‌‘মানসম্মত’, সহজ হয়েছে হিসাব ও যুক্তিবিদ্যাও

শিক্ষার্থীদের আন্দোলনের মুখেও ঢাকাসহ দেশের ৫৯ জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান দ্বিতীয়পত্র, ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীদের হিসাববিজ্ঞান দ্বিতীয়পত্র ও মানবিকের শিক্ষার্থীদের যুক্তিবিদ্যা দ্বিতীয়পত্র পরীক্ষা নেওয়া হয়। যদিও আগের দিনের আন্দোলনের জেরে পরীক্ষা নিয়ে সংশয়ে ছিলেন পরীক্ষার্থীরা।

তবে এদিন পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্ন স্ট্যান্ডার্ড বা মানসম্মত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। পরীক্ষা শেষে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রের দুই পরীক্ষার্থী জাগো নিউজকে জানান, তারা দুজনই পদার্থবিজ্ঞান দ্বিতীয়পত্র পরীক্ষা দিয়েছেন। আজকে পদার্থবিজ্ঞানের এমসিকিউ প্রশ্ন খুব ভালো হয়েছে। তারা ঠিকমতো উত্তর লিখে এসেছেন। এমসিকিউ অংশের কিছু প্রশ্ন জটিল ছিল। তবে প্রশ্নপত্র স্ট্যান্ডার্ড ছিল বলেই জানিয়েছেন তারা।

একই কেন্দ্রে পরীক্ষা দেওয়া ব্যবসায় শিক্ষা বিভাগের কয়েকজন শিক্ষার্থী জানান, হিসাববিজ্ঞান প্রথমপত্রের এমসিকিউ বেশ কঠিন হয়েছিল। কিন্তু আজকে হিসাববিজ্ঞান দ্বিতীয়পত্র পরীক্ষার প্রশ্ন খুব সহজ হয়েছে। তারা ভালো পরীক্ষা দিয়েছেন। তবু বৃষ্টির মধ্যে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর ওপর ক্ষোভ রয়েছে বলেও জানান তারা।

jagonews24

এদিকে, মানবিক বিভাগে আজ যুক্তিবিদ্যা দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। মানবিকের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, যুক্তিবিদ্যা প্রথমপত্রের প্রশ্নপত্রও সহজ ছিল। দ্বিতীয়পত্র আরও সহজ এসেছে। তারা প্রশ্ন কমন পেয়েছেন এবং মনমতো লিখতে পেরেছেন।

অন্যদিকে, মাদরাসা বোর্ডের অধীন অনুষ্ঠিত আরবি দ্বিতীয়পত্র প্রশ্নও মানসম্মত হয়েছে বলে জানিয়েছেন আলিম পরীক্ষার্থীরা। তবে কারিগরি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২ বিষয়ের পরীক্ষা সম্পর্কে শিক্ষার্থীদের অভিমত জানা যায়নি।

বেড়েছে অনুপস্থিতি, কমেছে বহিষ্কার

এদিকে, এদিন সাধারণ আটটি শিক্ষা বোর্ড এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিলেন ২০ হাজার ৫২ জন পরীক্ষার্থী। এদিন বহিষ্কার হয়েছেন মোট ১৫ জন।

jagonews24

এর আগে গত ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষায় একই বিষয়গুলোর প্রথমপত্র পরীক্ষা নেওয়া হয়। তাতে অনুপস্থিত ছিলেন ১৯ হাজার ৫৯২ জন। সেই হিসাবে প্রথমপত্রের চেয়ে দ্বিতীয়পত্রে অনুপস্থিতি বেড়েছে প্রায় পাঁচশ জন।

অন্যদিকে, প্রথমপত্র পরীক্ষায় এইচএসসিতে বহিষ্কার হয়েছিল ২৯ জন। আর আজ দ্বিতীয়পত্র পরীক্ষায় বহিষ্কার হয়েছেন ১৫ জন। সেই হিসাবে বহিষ্কারের সংখ্যাও কমেছে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

এএএইচ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow