পদ্মা নদী থেকে মরদেহ উদ্ধার
রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা পদ্মা নদী থেকে লিটন খা নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ এপ্রিল) সকালে মরদেহ উদ্ধার করা হয়। মৃত লিটন খা (৫০) সদর উপজেলার বরাট ইউনিয়নের রাধাকান্তপুর এলাকার আক্কাস আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত দশটার দিকে খাবার খেয়ে একটি জ্যাকেট পড়ে রিকশা নিয়ে বের হয় লিটন খা। যাওয়ার সময় ভাড়া নিয়ে দূরে যাচ্ছেন, আসতে দেরি হবে বলে পরিবারের সদস্যদের বলে যান। ভোরে পদ্মায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা মরদেহ দেখে লিটন খার মরদেহ বলে নিশ্চিত করেন। রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, খবর পেয়ে পুলিশ নদী থেকে মরদেহ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে রিকশা ছিনতায়ের কারণেই হত্যাকাণ্ড হয়েছে।
রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা পদ্মা নদী থেকে লিটন খা নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১২ এপ্রিল) সকালে মরদেহ উদ্ধার করা হয়।
মৃত লিটন খা (৫০) সদর উপজেলার বরাট ইউনিয়নের রাধাকান্তপুর এলাকার আক্কাস আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত দশটার দিকে খাবার খেয়ে একটি জ্যাকেট পড়ে রিকশা নিয়ে বের হয় লিটন খা। যাওয়ার সময় ভাড়া নিয়ে দূরে যাচ্ছেন, আসতে দেরি হবে বলে পরিবারের সদস্যদের বলে যান। ভোরে পদ্মায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা মরদেহ দেখে লিটন খার মরদেহ বলে নিশ্চিত করেন।
রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, খবর পেয়ে পুলিশ নদী থেকে মরদেহ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে রিকশা ছিনতায়ের কারণেই হত্যাকাণ্ড হয়েছে।
What's Your Reaction?