পদ্মা নদীতে এলোপাতাড়ি গুলিবর্ষণ, আহত ৪

পদ্মা নদীতে গুলিবিদ্ধ অবস্থায় দুজনের মরদেহ উদ্ধারের রেশ কাটতে না কাটতেই আবারও এলোপাতাড়ি গুলিবর্ষণ ও ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে চার জেলেকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। শনিবার (১১ জুলাই) দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলার মাজদিয়া ইসলামপাড়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- নাটোরের লালপুর উপজেলার তিলকপুর এলাকার মোহাম্মদ মণ্ডলের ছেলে সাইদুর মণ্ডল (৬৫), সমতউল্লা প্রামাণিকের ছেলে সোহেল রানা (৩৭), মজেল প্রামাণিকের ছেলে মজনু (৪২) এবং সোহেল রানার ছেলে শিশির আহমেদ (১৮)। স্থানীয় সূত্রে জানা যায়, তিলকপুর এলাকার ১০ জন জেলে ইঞ্জিনচালিত নৌকায় পদ্মা নদীতে মাছ ধরছিলেন। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র দুর্বৃত্ত দল নৌকার কাছে এসে জেলেদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পরে হামলাকারীরা জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে নদীর তীরে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে।  এতে চারজন গুরুতর আহত হন। পরে নদীতে থাকা অন্য জেলেরা আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে সাইদুর মণ্ডল, সোহেল রানা ও মজনু বাড়ি ফিরে যান। তবে গুরুতর আহত শিশির আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শিশি

পদ্মা নদীতে এলোপাতাড়ি গুলিবর্ষণ, আহত ৪

পদ্মা নদীতে গুলিবিদ্ধ অবস্থায় দুজনের মরদেহ উদ্ধারের রেশ কাটতে না কাটতেই আবারও এলোপাতাড়ি গুলিবর্ষণ ও ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে চার জেলেকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১১ জুলাই) দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলার মাজদিয়া ইসলামপাড়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- নাটোরের লালপুর উপজেলার তিলকপুর এলাকার মোহাম্মদ মণ্ডলের ছেলে সাইদুর মণ্ডল (৬৫), সমতউল্লা প্রামাণিকের ছেলে সোহেল রানা (৩৭), মজেল প্রামাণিকের ছেলে মজনু (৪২) এবং সোহেল রানার ছেলে শিশির আহমেদ (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, তিলকপুর এলাকার ১০ জন জেলে ইঞ্জিনচালিত নৌকায় পদ্মা নদীতে মাছ ধরছিলেন। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র দুর্বৃত্ত দল নৌকার কাছে এসে জেলেদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পরে হামলাকারীরা জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে নদীর তীরে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। 

এতে চারজন গুরুতর আহত হন। পরে নদীতে থাকা অন্য জেলেরা আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে সাইদুর মণ্ডল, সোহেল রানা ও মজনু বাড়ি ফিরে যান। তবে গুরুতর আহত শিশির আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শিশির আহমেদ জানান, দুপুরে তারা ইঞ্জিনচালিত একটি নৌকায় ঈশ্বরদী উপজেলার মাজদিয়া ইসলামপাড়া ঘাট এলাকায় নদীতে জাল দিয়ে মাছ ধরতে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা কাকন বাহিনীর সদস্য সন্দেহে মাছ ধরা নৌকাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। পরে তারা তাদের মাছ ধরা ইঞ্জিনচালিত নৌকাসহ সবাইকে নদীর কিনারায় নিয়ে গিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে। পরে অন্য জেলেরা তাদের ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

উল্লেখ্য, এর আগে গত ১৬ জুন লালপুর উপজেলার রাইটার চর এলাকায় পদ্মা নদীতে একটি ভাসমান নৌকা থেকে সাহাবুল প্রামাণিক (৪২) এবং ৯ জুন চরজাজিরা এলাকায় একটি স্পিডবোট থেকে গুলিবিদ্ধ আজিজুল হক ঝড়ুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম বলেন, নদীতে এলোপাতাড়ি গুলিবর্ষণ ও চার জেলেকে পিটিয়ে আহত করারর ঘটনাটি তার জানা নেই।

এ বিষয়ে লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। যেহেতু এ ঘটনাটি ঈশ্বরদী উপজেলার পদ্মা নদী এলাকায় ঘটেছে। সেহেতু বিষয়টি ঈশ্বরদী থানা পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow