পদ্মা নদীতে ট্রলার ডুবে ১ ব্যক্তি ও ২৩ গরু নিখোঁজ
পদ্মা নদীতে বৈরী আবহাওয়ার কবলে পড়ে একটি গরুবোঝাই ট্রলার ডুবে গেছে। এতে ট্রলারে থাকা ২০ জনের মধ্যে ১৯ জন সাঁতরে তীরে উঠতে পারলেও আইয়ুব মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। নিখোঁজ আইয়ুব মিয়ার বাড়ি ফরিদপুরের চরভদ্রাসন এলাকায়। ট্রলারে থাকা ২৮টি গরুর মধ্যে ৫টি উদ্ধার করা হলেও বাকি ২৩টি গরু স্রোতে ভেসে গেছে।
What's Your Reaction?
