পদ্মা সেতুতে টোল আদায়ে নতুন মাইলফলক, ভাঙলো আগের বছরের রেকর্ড

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পদ্মা সেতুতে যানবাহন পারাপার ও টোল আদায়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা তিন দিনে সেতুর মাওয়া ও জাজিরা প্রান্ত দিয়ে ১ লাখ ১৯ হাজারের বেশি যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে ১৩ কোটি ২১ লাখ টাকারও বেশি, যা গত বছরের তুলনায় বেশি। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো.মাসুদ রানা শিকদার এবং পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন। সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ পদ্মা সেতু দিয়ে ৩৮ হাজার ৫১৭টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয় ৪ কোটি ১৮ লাখ ৬০ হাজার ৯০০ টাকা। এছাড়া ১৮ মার্চ ৪১ হাজার ৮৮৫টি যানবাহন চলাচল করে, টোল আদায় হয় ৪ কোটি ৫৪ লাখ ৫ হাজার ২৫০ টাকা। আর গতকাল ১৯ মার্চ ৩৯ হাজার ২৮০টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৪৮ লাখ ৮৫ হাজার ৬৫০ টাকা। এদিকে, মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার জানানো হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গৃহীত সুপরিকল্পিত প্রস্তুতি ও সমন্বিত ব্যবস্থাপনার ফলে পদ্মা সেতুতে

পদ্মা সেতুতে টোল আদায়ে নতুন মাইলফলক, ভাঙলো আগের বছরের রেকর্ড

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পদ্মা সেতুতে যানবাহন পারাপার ও টোল আদায়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা তিন দিনে সেতুর মাওয়া ও জাজিরা প্রান্ত দিয়ে ১ লাখ ১৯ হাজারের বেশি যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে ১৩ কোটি ২১ লাখ টাকারও বেশি, যা গত বছরের তুলনায় বেশি।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো.মাসুদ রানা শিকদার এবং পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ পদ্মা সেতু দিয়ে ৩৮ হাজার ৫১৭টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয় ৪ কোটি ১৮ লাখ ৬০ হাজার ৯০০ টাকা। এছাড়া ১৮ মার্চ ৪১ হাজার ৮৮৫টি যানবাহন চলাচল করে, টোল আদায় হয় ৪ কোটি ৫৪ লাখ ৫ হাজার ২৫০ টাকা। আর গতকাল ১৯ মার্চ ৩৯ হাজার ২৮০টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৪৮ লাখ ৮৫ হাজার ৬৫০ টাকা।

পদ্মা সেতুতে টোল আদায়ে নতুন মাইলফলক, ভাঙলো আগের বছরের রেকর্ড

এদিকে, মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার জানানো হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গৃহীত সুপরিকল্পিত প্রস্তুতি ও সমন্বিত ব্যবস্থাপনার ফলে পদ্মা সেতুতে রেকর্ড পরিমাণ যানবাহন পারাপার ও টোল আদায় সম্ভব হয়েছে। একই সঙ্গে পদ্মা সেতু দিয়ে একদিনে সর্বোচ্চসংখ্যক যানবাহন চলাচল ও সর্বোচ্চ টোল আদায়ের নতুন মাইলফলকও অতিক্রান্ত হয়েছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত সচিব পরিচালক (প্রশাসন) আলতাফ হোসেন শেখ জানান, টোল প্লাজায় একাধিক লেন সচল রাখায় দ্রুতগতিতে যানবাহন পারাপার নিশ্চিত করা হচ্ছে। ফলে ঈদযাত্রায় আগের মতো ভোগান্তি কমেছে।

তিনি আরও বলেন, পদ্মা সেতু উত্তর থানার সামনে এবার কোনো যানজট নেই। তাই ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও সেতু এলাকায় যাত্রা স্বস্তিদায়ক হয়ে উঠেছে।

প্রসঙ্গত, পদ্মা সেতু চালুর পর থেকে ঈদকেন্দ্রিক সময়ে টোল আদায় ও যানবাহন চলাচলে ধারাবাহিকভাবে নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।

শুভ ঘোষ/কেএইচকে/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow