পদ্মায় গোসলে নেমে প্রাণ গেল দুই শিক্ষার্থীর
চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরে অভিযান চালিয়ে দুজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখেরআলী সংলগ্ন আলিমনগর ঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় তারা। পরে সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী থেকে আসা ডুবুরি দলের সহায়তায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। তারা হলো- সদর উপজেলার সুন্দরপুর রউফ হাজিপাড়া এলাকার জেম আলীর ছেলে রিফাত (১৬) এবং ইসলামপুর ইউনিয়নের চরতেরোরশিয়া এলাকার আলম হোসেনের ছেলে রাসেল (১৭)। তারা দুজনই সোবহান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল ছুটির পর কয়েকজন বন্ধুর সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নামে রিফাত ও রাসেল। একপর্যায়ে তারা নদীর গভীর পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা অনেক চেষ্টা করেও তাদের উদ্ধার করতে পারেননি। খবর পেয়ে বিকেল ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্ধার অভিযান শুরু করে। পরে রাজশাহী থেকে আসা ডুবুরি দল অভিযানে যোগ দেয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর সন্ধ্যা ৬টার দিকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার কর
চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরে অভিযান চালিয়ে দুজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখেরআলী সংলগ্ন আলিমনগর ঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় তারা। পরে সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী থেকে আসা ডুবুরি দলের সহায়তায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
তারা হলো- সদর উপজেলার সুন্দরপুর রউফ হাজিপাড়া এলাকার জেম আলীর ছেলে রিফাত (১৬) এবং ইসলামপুর ইউনিয়নের চরতেরোরশিয়া এলাকার আলম হোসেনের ছেলে রাসেল (১৭)। তারা দুজনই সোবহান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল ছুটির পর কয়েকজন বন্ধুর সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নামে রিফাত ও রাসেল। একপর্যায়ে তারা নদীর গভীর পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা অনেক চেষ্টা করেও তাদের উদ্ধার করতে পারেননি।
খবর পেয়ে বিকেল ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্ধার অভিযান শুরু করে। পরে রাজশাহী থেকে আসা ডুবুরি দল অভিযানে যোগ দেয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর সন্ধ্যা ৬টার দিকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইফুল হাসান শুভ বলেন, ডুবুরি দলের সহায়তায় দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
What's Your Reaction?