পদ্মায় ডুবে যাওয়া বাসটি তোলা হয়েছে, লাশ বেড়ে ১৬
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া বাসটি টেনে তোলা হয়েছে; যা থেকে একে একে বের করা হচ্ছে মরদেহ। ফায়ার সার্ভিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই ঘটনায় লাশের সংখ্যা ১৬ জনে দাঁড়িয়েছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর ১২টা ৩৫ মিনিটের দিকে এক হোয়াটস অ্যাপ বার্তায় লাশ উদ্ধারের সর্বশেষ এই তথ্য দিয়েছে। বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে ফেরির পন্টুন থেকে পদ্মায় পড়ে নদীর ৭০ থেকে ৮০ ফুট গভীরে চলে যায় বাসটি, যেটি উদ্ধারে আসে ‘হামজা’ নামে উদ্ধারকারী জাহাজ।