পদ্মায় বাসডুবি : তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাস পদ্মা নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় তৃতীয় দিনের মতো যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল। শুক্রবার (২৭ মার্চ) সকাল ৮টা থেকে এ উদ্ধার অভিযান শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা। তিনি বলেন, তৃতীয় দিনের মতো আজ সকাল থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছে। ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। তিনি আরও বলেন, আমরা স্পিডবোট নিয়ে আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে দেখছি। বাহিরে কোথাও মরদেহ ভেসে গিয়েছে কি-না। যেহেতু ২৪ ঘণ্টার বেশি সময় পার হয়ে গেছে সেহেতু মরদেহ যদি থেকে থাকে সেগুলো ভেসে যাওয়ার সম্ভাবনাই বেশি। এ জন্য আমরা আশপাশের এলাকায় তল্লাশি চালাচ্ছি। ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান অব্যহত থাকবে।
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাস পদ্মা নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় তৃতীয় দিনের মতো যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল।
শুক্রবার (২৭ মার্চ) সকাল ৮টা থেকে এ উদ্ধার অভিযান শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা।
তিনি বলেন, তৃতীয় দিনের মতো আজ সকাল থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছে। ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।
তিনি আরও বলেন, আমরা স্পিডবোট নিয়ে আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে দেখছি। বাহিরে কোথাও মরদেহ ভেসে গিয়েছে কি-না। যেহেতু ২৪ ঘণ্টার বেশি সময় পার হয়ে গেছে সেহেতু মরদেহ যদি থেকে থাকে সেগুলো ভেসে যাওয়ার সম্ভাবনাই বেশি। এ জন্য আমরা আশপাশের এলাকায় তল্লাশি চালাচ্ছি।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান অব্যহত থাকবে।
What's Your Reaction?