পদ্মায় বাসডুবির ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ডুবে যাওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) রাতে জেলা প্রশাসক সুলতানা আক্তার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মেকে আহ্বায়ক ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাসকে সদস্যসচিব করে এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক ও রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-সহকারী পরিচালক। তদন্ত কমিটি সরেজমিনে তদন্তপূর্বক আগামী তিন কার্যদিবসের মধ্যে রাজবাড়ীর জেলা প্রশাসক বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। জানা গেছে, বাস নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় অন্তত ৩৫/৪০ জন যাত্রী নিখোঁজ রয়েছে। নিখোঁজ ব্যক্তিদের খোঁজে পদ্মার পাড়ে অপেক্ষা করছেন স্বজনরা। তাদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে পদ্মা পাড়ের আকাশ বাতাস। এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ির জেলা প্রশাসক (ডিসি) সুলতানা আক্তার বলেন, এ ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমি

পদ্মায় বাসডুবির ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ডুবে যাওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) রাতে জেলা প্রশাসক সুলতানা আক্তার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মেকে আহ্বায়ক ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাসকে সদস্যসচিব করে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক ও রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-সহকারী পরিচালক।

তদন্ত কমিটি সরেজমিনে তদন্তপূর্বক আগামী তিন কার্যদিবসের মধ্যে রাজবাড়ীর জেলা প্রশাসক বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

জানা গেছে, বাস নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় অন্তত ৩৫/৪০ জন যাত্রী নিখোঁজ রয়েছে। নিখোঁজ ব্যক্তিদের খোঁজে পদ্মার পাড়ে অপেক্ষা করছেন স্বজনরা। তাদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে পদ্মা পাড়ের আকাশ বাতাস। এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ির জেলা প্রশাসক (ডিসি) সুলতানা আক্তার বলেন, এ ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


এন কে বি নয়ন/আরএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow