পবিত্র আশুরা উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভা ও দোয়া মাহফিল

পবিত্র আশুরা উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আশুরার তাৎপর্য, শিক্ষা ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম এ তথ্য জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খান।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনী দাওয়াহ বিভাগের পরিচালক ড. হারূনুর রশিদ। আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ কেন্দ্রীয় মসজিদের খতিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য মুফতি মাওলানা মো. মহিউদ্দিন। আরও পড়ুন আশুরার রোজার ফজিলত পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। আলোচনায় বক্তারা আশুরার ঐতিহাসিক গুরুত্ব, ইসলামের ইতিহাসে এ দিনের বিভিন্ন ঘটনা এবং কারবালার আত্মত্যাগের শিক্ষা তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খান বলেন, পবিত্র আশুরা মুসলিম উম্মাহর জন্য

পবিত্র আশুরা উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভা ও দোয়া মাহফিল

পবিত্র আশুরা উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আশুরার তাৎপর্য, শিক্ষা ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম এ তথ্য জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খান। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনী দাওয়াহ বিভাগের পরিচালক ড. হারূনুর রশিদ। আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ কেন্দ্রীয় মসজিদের খতিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য মুফতি মাওলানা মো. মহিউদ্দিন।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। আলোচনায় বক্তারা আশুরার ঐতিহাসিক গুরুত্ব, ইসলামের ইতিহাসে এ দিনের বিভিন্ন ঘটনা এবং কারবালার আত্মত্যাগের শিক্ষা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খান বলেন, পবিত্র আশুরা মুসলিম উম্মাহর জন্য আত্মশুদ্ধি, ধৈর্য, সংযম ও সত্য প্রতিষ্ঠার এক অনন্য শিক্ষা বহন করে।

তিনি বলেন, হযরত ইমাম হোসাইন (রা.) এর আত্মত্যাগ মানবজাতির জন্য ন্যায় ও সত্যের পথে অবিচল থাকার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

সভাপতির বক্তব্যে ড. হারূনুর রশিদ বলেন, আশুরার শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সত্য, ন্যায়, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধ চর্চার মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আলোচক মুফতি মাওলানা মো. মহিউদ্দিন তার বক্তব্যে আশুরার ফজিলত, এ দিনের রোজার গুরুত্ব এবং ইসলামের ইতিহাসে আশুরার বহুমাত্রিক তাৎপর্য তুলে ধরেন।

তিনি বলেন, পবিত্র আশুরা মুসলমানদের জন্য আত্মসমালোচনা, আত্মসংযম ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক গুরুত্বপূর্ণ উপলক্ষ। তিনি কারবালার ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার আহ্বান জানান।

আলোচনা শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে বিশ্বের বিভিন্ন স্থানে নিপীড়িত মুসলমানদের শান্তি ও মুক্তির জন্যও দোয়া করা হয়।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, আলেম-ওলামা, ইমাম, খতিব, শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

এমইউ/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow