পবিত্র `কুরআন চুম্বন' করে বিশ্বকাপ যাত্রা শুরু ইরানের

নানা জটিলতা কাটিয়ে অবশেষে ২০২৬ বিশ্বকাপের উদ্দেশে যাত্রা শুরু করেছে ইরান জাতীয় ফুটবল দল। তুরস্ক থেকে মেক্সিকোতে অনুশীলন ক্যাম্পের উদ্দেশে রওনা হওয়ার আগে দলটি তাদের দীর্ঘদিনের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য অনুসরণ করে পবিত্র কুরআন চুম্বন করে এবং তার নিচ দিয়ে হেঁটে বিদায় নেয়। তুরস্কের আনতালিয়া শহরে আয়োজিত বিদায়ী অনুষ্ঠানে খেলোয়াড় ও কর্মকর্তাদের এই ধর্মীয় আচার পালন করতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ইরানি সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ সফর, অভিযান বা নতুন কোনো যাত্রার আগে কুরআন চুম্বন ও তার নিচ দিয়ে অতিক্রম করাকে আল্লাহর রহমত, সুরক্ষা ও সফলতা কামনার প্রতীক হিসেবে দেখা হয়। এটি দেশটির ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ-এ ইরানের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। তবে ভিসা-সংক্রান্ত জটিলতার কারণে দলটি তাদের প্রস্তুতি ক্যাম্পের জন্য মেক্সিকোকে বেছে নিয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, খেলোয়াড়রা যুক্তরাষ্ট্রের ভিসা পেলেও ফেডারেশনের কয়েকজন শীর্ষ কর্মকর্তা, প্রশাসনিক সদস্য ও কারিগরি উপদেষ্টাসহ প্রতিনিধিদলের কিছু স

পবিত্র `কুরআন চুম্বন' করে বিশ্বকাপ যাত্রা শুরু ইরানের

নানা জটিলতা কাটিয়ে অবশেষে ২০২৬ বিশ্বকাপের উদ্দেশে যাত্রা শুরু করেছে ইরান জাতীয় ফুটবল দল। তুরস্ক থেকে মেক্সিকোতে অনুশীলন ক্যাম্পের উদ্দেশে রওনা হওয়ার আগে দলটি তাদের দীর্ঘদিনের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য অনুসরণ করে পবিত্র কুরআন চুম্বন করে এবং তার নিচ দিয়ে হেঁটে বিদায় নেয়।

তুরস্কের আনতালিয়া শহরে আয়োজিত বিদায়ী অনুষ্ঠানে খেলোয়াড় ও কর্মকর্তাদের এই ধর্মীয় আচার পালন করতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ইরানি সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ সফর, অভিযান বা নতুন কোনো যাত্রার আগে কুরআন চুম্বন ও তার নিচ দিয়ে অতিক্রম করাকে আল্লাহর রহমত, সুরক্ষা ও সফলতা কামনার প্রতীক হিসেবে দেখা হয়। এটি দেশটির ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ।

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ-এ ইরানের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। তবে ভিসা-সংক্রান্ত জটিলতার কারণে দলটি তাদের প্রস্তুতি ক্যাম্পের জন্য মেক্সিকোকে বেছে নিয়েছে।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, খেলোয়াড়রা যুক্তরাষ্ট্রের ভিসা পেলেও ফেডারেশনের কয়েকজন শীর্ষ কর্মকর্তা, প্রশাসনিক সদস্য ও কারিগরি উপদেষ্টাসহ প্রতিনিধিদলের কিছু সদস্য এখনও ভিসার অপেক্ষায় রয়েছেন। এ নিয়ে ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্ষোভ প্রকাশ করেছে এবং বিষয়টিকে রাজনৈতিক ও বৈষম্যমূলক বলে অভিযোগ করেছে।

মাঠের বাইরের এসব অনিশ্চয়তার মধ্যেও আত্মবিশ্বাসী অবস্থায় বিশ্বকাপে যাচ্ছে ইরান। প্রস্তুতি ম্যাচে গাম্বিয়া ও মালির বিপক্ষে জয় পেয়ে ইতিবাচক মনোভাব নিয়েই টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে দলটি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow