পবিপ্রবিতে যুক্ত হচ্ছে হেলথ সায়েন্স অনুষদ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নতুন ‘হেলথ সায়েন্স’ অনুষদ প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৫৮তম রিজেন্ট বোর্ড সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রস্তাবিত অনুষদের অধীনে তিনটি বিভাগ চালুর পরিকল্পনা রয়েছে। বিভাগগুলো হলো- ফিজিওথেরাপি, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস এবং নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্সেস। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রস্তাবটি এখন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদনের জন্য পাঠানো হবে। ইউজিসির অনুমোদন পাওয়ার পর প্রয়োজনীয় প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, ইউজিসির অনুমোদন সাপেক্ষে নতুন অনুষদ প্রতিষ্ঠার কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। সংশ্লিষ্টদের মতে, নতুন হেলথ সায়েন্স অনুষদ চালু হলে পবিপ্রবিতে স্বাস্থ্যবিজ্ঞানভিত্তিক উচ্চশিক্ষা ও গবেষণার নতুন ক্ষেত্র তৈরি হবে। পাশাপাশি দেশের স্বাস্থ্যখাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow